ঢাকা , শনিবার, ৩০ মে ২০২৬ , ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

রোজায় ‘পর্যাপ্ত ঘুম’ না হলে কী করবেন?

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৫ ১১:২৭:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৫ ১১:২৭:২৮ পূর্বাহ্ন
রোজায় ‘পর্যাপ্ত ঘুম’ না হলে কী করবেন?
গভীর রাতে সেহরির জন্য ওঠার কারণে ঘুমের ব্যাঘাত হয় অনেকেরই। সঠিক সময়ে ঘুম না আসা, বারবার ঘুম ভেঙে যাওয়া, ঘুম কম হওয়াসহ নানা সমস্যায় ভোগেন রোজাদাররা। তাই এমন সমস্যার সমাধান ও ‘গভীর ঘুম’র নিশ্চয়তা পেতে মেনে চলতে পারেন কয়েকটি বিষয়।সারা দিন রোজা রেখে ইফতারের পর শরীর অনেকটাই নিস্তেজ হয়ে পড়ে। এই শরীরে ভোরে সেহরির জন্য ওঠা অনেকের জন্যই কষ্টকর। মনে রাখবেন, এ সমস্যার সমাধান দিতে পারে নিশ্চিতে ভালো ঘুম।

 
রাতে ঘুম ভালো হলে সেহরিতে ভোরে উঠলেও আপনি থাকবেন অনেকটাই প্রাণবন্ত। এ জন্য আপনাকে অবশ্য মেনে চলতে হবে কিছু বিষয়।ঘুমের সময় পার হয়ে গেলে কিছুতেই ঘুম আসতে চায় না। তাই রমজানের এ সময়টায় তারাবির নামাজের আগে রাতের খাবার খেয়ে নিন। ২০ মিনিট বিশ্রাম নিয়ে তারাবির নামাজ পড়ে ফেলুন। এর পরই ঘুমিয়ে পড়ার চেষ্টা করুন।
 

 

দেরি করে ঘুমতে গেলে ভোরে ওঠা বেশ কঠিন। এতে শরীরেও বেশ খারাপ প্রভাব পড়ে। তাই ভালো বা গভীর ঘুমের জন্য প্রথমেই ভালো ঘর পছন্দ করুন।ডায়েট লিস্টে এমনসব খাবার প্রাধান্য দিন যেগুলো ঘুমের জন্য ভালো। এ জন্য ইফতারে খাবার তালিকায় রাখতে পারেন বাদাম, দুধ, আখরোট, মধু, কলা, ডিম কিংবা মিষ্টি আলু। পাশাপাশি অনিদ্রা দূর করতে প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যায়াম বা হাঁটার অভ্যাস গড়ে তুলুন।

 
সঠিক সময়ে ঘুম আনতে ঘুমের চার ঘণ্টা আগে কফি, সিগারেট ও মদ্যপানের অভ্যাস আজই ত্যাগ করুন। পাশাপাশি রাতে এড়িয়ে চলুন তৈলাক্ত, ভারী, চিনিজাতীয় খাবার বা কার্বহাইড্রেটযুক্ত পানীয়, যা হজম হতে বেশি সময় নেবে। সবসময় চেষ্টা করুন ঘুমতে যাওয়ার অন্তত তিন ঘণ্টা আগে রাতের খাবার গ্রহণ করার।
 


প্রতিদিন এসব অভ্যাসের অনুশীলনে আপনি সঠিক সময়েই শান্তির ঘুমের দেখা পেয়ে যাবেন। সেই সঙ্গে ঘুম থেকে উঠে যেতে পারবেন সেহরির সঠিক সময়ের আগেই।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা