ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

কানাডার কাছে হারায় বিশ্বকাপের পথ কঠিন হলো ব্রাজিলের

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৫ ১২:৫০:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৫ ১২:৫০:৫৬ অপরাহ্ন
কানাডার কাছে হারায় বিশ্বকাপের পথ কঠিন হলো ব্রাজিলের
বিশ্ব ফুটবলে অন্যতম জনপ্রিয় দল ব্রাজিল। নেইমার জুনিয়র-ভিনিসিয়ুসদের পায়ের জাদুতে মাতে পুরো দুনিয়ার ফুটবল প্রেমীরা। হাজার মাইল দূরের এই উপমহাদেশেও উত্তাপ ছড়ায় সেলেসাওদের মাঠের লড়াই। ফুটবলে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা ক্রিকেটটাও খেলে।এমনকি ব্রাজিলে নারী ক্রিকেটও নিয়মিত হয়। এবার তারা অংশ নিয়েছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়েও। আমেরিকা অঞ্চল থেকে বাছাই পর্বে খেলছে ব্রাজিল।



আঞ্চলিক বাছাই পর্বে গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) কানাডা নারী ক্রিকেট দলের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা নারী ক্রিকেট দল। বুয়েনস এইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে ৭ উইকেটে হেরেছে ব্রাজিল।

এই আসরে তাদের তৃতীয় ম্যাচ এটি। তিন ম্যাচে এক জয়ের বিপরীতে দুই হার ব্রাজিলের। এক জয়ে ২ পয়েন্ট নিয়ে চার দলের মধ্যে তৃতীয় স্থানে আছে তারা। ফলে গ্লোবাল কোয়ালিফায়ারে যাওয়ার পথ ব্রাজিলের থেকে অনেকটা দূরে সরে গেছে।



নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাপ পর্বে আমেরিকা অঞ্চল থেকে অংশ নিয়েছে চার দল। এই তালিকায় আছে ব্রাজিল, আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র ও কানাডা। এ অঞ্চলের শীর্ষ দল গ্লোবাল কোয়ালিফায়ারে খেলার যোগ্যতা অর্জন করবে। সে দৌড়ে অনেকটাই এগিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডা।


গতকাল টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৭ ওভার এক বলে সবকটি উইকেট হারিয়ে ৫৬ রান করে ব্রাজিল। দলের হয়ে সর্বোচ্চ ১৬ রান করেন রবার্ট অ্যাবেরি। তাছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল ক্যাতোলিনা ন্যাসেমিন্ট। তার ব্যাট থেকে এসেছে ১৩ বলে ১১ রান।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ১৩ ওভার ৩ বলে তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় কানাডা। তাদের হয়ে সর্বোচ্চ অপরাজিত ২১ রান করেন হাবিবা বাদর। তাছাড়া বান্দনা মাহাজন করেছেন অপরাজিত ১০ রান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী