ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

গহীন সুন্দরবনে গাছের ডালে শুয়ে থাকা নারী উদ্ধার

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৫ ১২:৫৩:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৫ ১২:৫৩:৪৮ অপরাহ্ন
গহীন সুন্দরবনে গাছের ডালে শুয়ে থাকা নারী উদ্ধার
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বাদুরঝুলি খালের পাশে গাছের ডালে শুয়ে থাকা এক বৃদ্ধ নারীকে উদ্ধার করেছেন দুই জেলে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় ওই নারীকে নিয়ে বাড়ি গাবুরায় ফেরেন তারা।

উদ্ধার নারীর নাম শুকুরুন নেছা। তার স্বামীর নাম গফফার। তার একটি ছেলে রয়েছে, নাম রফিকুল। বাড়ি খুলনায়, এ ছাড়া আর কিছুই বলতে পারছেন না। কিছুটা মানুষিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে।


গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের আলমগীর খাঁ বলেন, নৌকায় দুই জন কাঁকড়া ধরতে গিয়েছিলাম। ফিরে আসার সময় বাদুরঝুলি খালের পাশে একটি গাছের ডালে ওই বৃদ্ধ নারীকে দেখতে পাই। সঙ্গে সঙ্গে সেখান থেকে নামিয়ে নৌকাতে নিয়ে আসি।


বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, এমন ঘটনা এখনও আমাদের কেউ জানায়নি। তবে এই বৃদ্ধ নারী বড় বড় নদী পার হয়ে গহীন বনে কীভাবে পোঁছালো, সেটিও বড় প্রশ্ন। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা