ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপের পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী

বান্ধবীর সঙ্গে ঘুমাচ্ছিলেন যুবক, গুলি করে দিল পোষা কুকুর!

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৫ ০১:২৪:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৫ ০১:২৪:৪৭ অপরাহ্ন
বান্ধবীর সঙ্গে ঘুমাচ্ছিলেন যুবক, গুলি করে দিল পোষা কুকুর!
মার্কিন যুক্তরাষ্ট্রের মেমফিস, টেনেসিতে নিজের পোষা কুকুরের গুলিতে আহত হয়েছেন এক ব্যক্তি। ওই ব্যক্তি তার বান্ধবীর সঙ্গে ঘুমিয়ে ছিলেন এবং বন্দুকটিও সেখানেই ছিল। লোডেড বন্দুকে পা লেগে ট্রিগার চেপে দেয় কুকুরটি সেই সময় দুর্ঘটনাবশত বন্দুক থেকে গুলি বেরিয়ে যায় এতেই তিনি আহত হন বলে জানিয়েছে পুলিশ।



পুলিশের রিপোর্ট অনুযায়ী, আহত ব্যক্তি বিছানায় শুয়ে ছিলেন, আর তাঁর লোডেড বন্দুকও বিছানাতেই ছিল। তার পোষা পিট বুল, নাম ওরিও, খেলার ছলে লাফাতে লাফাতে বন্দুকের ট্রিগার গার্ডে পা আটকে ফেলে। এর ফলেই ট্রিগার চেপে যায় এবং গুলি বেরিয়ে ব্যক্তির বাঁ পায়ের উরুতে আঘাত হানে। সৌভাগ্যবশত, গুলি গুরুতর আঘাত করেনি, শুধুমাত্র ছুঁয়ে বেরিয়ে যায়। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসার পর তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

স্থানীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আহত ব্যক্তির বান্ধবী বলেন, আমরা তখন ঘুমিয়েছিলাম, হঠাৎ গুলির আওয়াজ শুনে জেগে উঠি। আমাদের কুকুরটি খুব দুষ্টু এবং বিছানায় লাফালাফি করতে খুব পছন্দ করে। খেলার ছলেই হয়ত এই দুর্ঘটনাটি ঘটেছে।তিনি আরও বলেন, সবসময় বন্দুকের সেফটি অন রাখা কিংবা ট্রিগার লক ব্যবহার করা খুবই জরুরি।

আমেরিকায় বন্দুক সংক্রান্ত দুর্ঘটনার ঘটনা প্রায়ই ঘটে, তবে কোনও পোষা প্রাণীর কারণে এমন দুর্ঘটনা ঘটার ঘটনা অত্যন্ত বিরল। ২০২৩ সালে কানসাসে এক ব্যক্তি তার পোষা জার্মান শেফার্ড কুকুরের গুলিতে মারা যান, যখন কুকুরটি ভুল করে শিকারি বন্দুকের ট্রিগারে পা দিয়ে দেয়। এমনকি ২০১৮ সালেও আইওয়ায় এক ব্যক্তি তার পিট বুল-ল্যাব্রাডর মিশ্র জাতের কুকুরের গুলিতে আহত হয়েছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেনমোহর স্ত্রীর অধিকার, আর্থিক সংকট দেখিয়ে দায় এড়াতে পারবেন না স্বামী: হাইকোর্ট

দেনমোহর স্ত্রীর অধিকার, আর্থিক সংকট দেখিয়ে দায় এড়াতে পারবেন না স্বামী: হাইকোর্ট