ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

রোজায় মুরগিতে স্বস্তি, কমছে লেবু-শসা-বেগুনের দামও

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৫ ০২:০৯:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৫ ০২:০৯:২৫ অপরাহ্ন
রোজায় মুরগিতে স্বস্তি, কমছে লেবু-শসা-বেগুনের দামও
গত রমজানে বাজার চড়া থাকলেও এবার পরিস্থিতি অন্য রকম। হাতেগোনা কয়েকটি পণ্য ছাড়া অধিকাংশ নিত্যপণ্যের দাম হাতের নাগালে। তবে রোজা শুরুর আগে হঠাৎ চড়ে যাওয়া মাছ ও মাংসের বাজারেও অনেকটাই ফিরেছে স্বস্তি। সরবরাহের তুলনায় চাহিদা কম থাকায় বাজারে কমেছে সোনালি ও ব্রয়লার মুরগির দাম। সেইসঙ্গে রমজানের শুরুতে চড়া লেবু, শসা ও বেগুনের দামও কমতির দিকে।


শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর খিলক্ষেত, কারওয়ানবাজার, নয়াবাজার ও হাতিরপুল কাঁচাবাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

বাজারে ২০-৩০ টাকা পর্যন্ত কমেছে মুরগির দাম। কেজিতে ২০ টাকা কমে প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০-১৯০ টাকায়। আর ৩০ টাকা কেজিতে কমে সোনালি মুরগি বর্তমানে বিক্রি হচ্ছে ২৬০-২৮০ টাকায়। এছাড়া দেশি মুরগি ৬৫০-৬৮০ টাকা, সাদা লেয়ার ২৭০ টাকা ও লাল লেয়ার বিক্রি হচ্ছে ২৮০-৩০০ টাকায়। আর জাতভেদে প্রতি পিস হাঁস বিক্রি হচ্ছে ৬০০-৬৫০ টাকায়।

বিক্রেতারা বলছেন, রোজার কারণে সরবরাহের তুলনায় চাহিদা অনেক কম। বেচাকেনা কম থাকায় দামও কমতির দিকে। এমন পরিস্থিতি থাকলে রমজানে দাম আর বাড়বে না।


বর্তমানে বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০-৮৫০ টাকায়। এছাড়া প্রতি কেজি খাসির মাংস ১ হাজার ২৫০ টাকা ও ছাগলের মাংস বিক্রি হচ্ছে ১ হাজার ১০০ টাকায়।

বাজারে প্রতি ডজন লাল ডিম ১২০-১২৫ টাকা ও সাদা ডিম বিক্রি হচ্ছে ১১০-১১৫ টাকায়। আর প্রতি ডজন হাঁসের ডিম ১৮০-২০০ টাকা ও দেশি মুরগির ডিম ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে কিছুটা কমতির দিকে মাছের দামও। বিক্রেতারা বলছেন, চাহিদা তেমন না থাকায় রমজানে কমে গেছে বেচাবিক্রি। এতে প্রায় সব ধরনের মাছের দাম কমেছে অন্তত ২০-৫০ টাকা।

বাজারে প্রতি কেজি রুই ৩৫০ থেকে ৪২০ টাকা, কাতল ৩৮০ থেকে ৪৫০ টাকা, চাষের শিং ৫০০ টাকা, চাষের মাগুর ৫০০ টাকা, চাষের কৈ ২০০ থেকে ২৫০ টাকা, কোরাল ৭০০ থেকে ৭৫০ টাকা, চাষের পাঙাশ ১৮০ থেকে ২২০ টাকা ও তেলাপিয়া ১৮০ থেকে ২২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতি কেজি বোয়াল ৭০০ থেকে ৮০০ টাকা, পোয়া ৪৫০ টাকা, আইড় ৮০০ থেকে ৯০০ টাকা, টেংরা ৬৫০ থেকে ৭০০ টাকা,  দেশি কৈ ১ হাজার ৩০০ টাকা থেকে ১ হাজার ৭০০ টাকা ও শিং ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে বাজারে কমতে শুরু করেছে রমজানের আগে থেকে চড়ে থাকা শসা, লেবু ও বেগুনের দাম। গত সপ্তাহে প্রতি হালি লেবু ৮০-১২০ টাকায় বিক্রি হলেও সেটি চলতি সপ্তাহে দাম কমে মানভেদে বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকায়।

কমেছে বেগুনের দামও। মান ও জাতভেদে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৬০-১২০ টাকায়। আর প্রতিকেজি শসা ও ক্ষিরাই বিক্রি হচ্ছে যথাক্রমে ৩০-৪০ টাকা টাকায়।

বিক্রেতারা বলছেন, সরবরাহ বেড়েছে বেগুন ও শসার। তাই দাম কিছুটা কমেছে। তবে দাম বেশি হওয়ায় লেবু কেনা কমিয়েছেন ক্রেতারা। এতে দাম কমতে শুরু করেছে।

হাতেগোনা কয়েকটি গ্রীষ্মকালীন সবজি ছাড়া তুলনায়মূলক স্বস্তি রয়েছে বেশিরভাগ সবজির দামেও। প্রতিকেজি করলা ৭০-৮০ টাকা, বরবটি ৫০ টাকা, লতি ৬০ টাকা ও পটোল ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি ঢ্যাঁড়শ ১০০ টাকা, পেঁপে ৩০ টাকা, গাজর ২৫-৩০ টাকা, টমেটো ৩০-৪০ টাকা, শিম ২৫ টাকা ও ধনেপাতা ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতি পিস ফুলকপি ২০-২৫ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, ব্রকলি ৪০-৫০ টাকা, চালকুমড়া ৫০ টাকা ও লাউয়ের জন্য গুনতে হচ্ছে ৪০-৫০ টাকা। আর খুচরা পর্যায়ে প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০-৬০ টাকায়।

স্বস্তি রয়েছে আলু ও পেঁয়াজের বাজারেও। প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা ও প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকায়।

ক্রেতারা বলছেন, অন্যান্য বছর রোজায় শাক-সবজি ও মাছ-মাংসের দাম চড়ে থাকলেও এবার অনেকটাই স্বস্তি মিলছে বাজারে। ভোজ্যতেল, বেগুন ও লেবু বাদে প্রতিটি পণ্যের দামই কমতির দিকে। এভাবে সারাবছর থাকলে স্বস্তি ফিরবে বাজারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা