ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

মামলা থেকে স্বামীর নাম বাদ দেওয়ার কথা বলে ধর্ষণ, যুুুবক গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৫ ০২:১৯:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৫ ০২:১৯:০০ অপরাহ্ন
মামলা থেকে স্বামীর নাম বাদ দেওয়ার কথা বলে ধর্ষণ, যুুুবক গ্রেপ্তার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে দায়েরকৃত মামলা থেকে স্বামীর নাম বাদ দেওয়ার কথা বলে গৃহবধকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় মো. জালাল হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (১৩ মার্চ) উপজেলার সাতগ্রাম ইউনিয়নের সখেরগাও গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে বুধবার (১২ মার্চ) রাতে ভুক্তভোগী (৩৫) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- আড়াইহাজারের সাতগাঁও ইউনিয়নের সখেরগাঁ গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে মো. জালাল হোসেন, সেলিম ও জামালের ছেলে মো. সোহেল। পুলিশ প্রধান আসামি জালাল হোসেনকে গ্রেপ্তার করেছে।



মামলা সূত্রে জানা যায়, জালাল গৃহবধূর স্বামীর চাচাতো ভাই। ২০২৪ সালে পারিবারিক কলহের ঘটনায় আড়াইহাজার থানায় দায়েরকৃত মামলায় গৃহবধূর স্বামীকে প্রধান আসামি করে ভয়ভীতি দেখান জালাল। এ সময় মামলা থেকে নাম বাদ দেওয়ার আশ্বাস দিয়ে ফোনে কথা বলার প্রস্তাব দেন। ঘটনার একপর্যায়ে গত ১৫ ফেব্রুয়ারি বাড়ি ফাঁকা পেয়ে গৃহবধূকে ধর্ষণ করেন জালাল। পরবর্তীতে আবারও মামলা খারিজের কথা বলে নরসিংদীর একটি হোটেলে নিয়ে গিয়ে পুনরায় ধর্ষণ করেন এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন।

পরবর্তীতে তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ভিডিও বাকি আসামিদের সরবরাহ করেন এবং তারা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে ও বিবাদ নিষ্পত্তির জন্য ৩ লাখ টাকা দাবি করে। এভাবে ব্ল‍্যাকমেইল করে পুনরায় বাদীকে ধর্ষণ করেন জালাল। একপর্যায়ে এ ঘটনায় কোনো মামলা না করার শর্তে স্ট্যাম্পে স্বাক্ষর নেন। পরবর্তীতে পুনরায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রচার করতে থাকলে থানায় মামলা দায়ের করেন গৃহবধূ।


আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, এই ঘটনায় থানায় মামলা হয়েছে। প্রধান আসামি জালালকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা