ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ এক দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী অভেনেত্রী তানিয়া বৃষ্টিকে নিইয়ে নতুন গুজব সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন ৩০০ কেজি কাঁচা মাছ নিয়ে বিশ্বকাপ খেলতে গেল নরওয়ে যুবদল নেতা বাবুকে বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত

রামপুরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৫ ০৩:৩১:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৫ ০৩:৩১:৫৩ অপরাহ্ন
রামপুরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর রামপুরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দেলোয়ার হোসেন (৩১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি একটি ট্রাভেল এজেন্সিতে কর্মরত ছিলেন।শুক্রবার (১৪ মার্চ) সকালের দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।দেলোয়ার যশোরের শার্শা থানার নন্দীপাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে। বর্তমানে খিলগাঁওয়ে ভাড়া থাকতেন।




দেলোয়ারকে হাসপাতালে নিয়ে আসা তার মামাতো ভাই ইমরান বলেন, আমার ভাই একটি ট্রাভেল এজেন্সিতে কর্মরত আছেন। তিনি তার এক ক্লাইন্টকে নামিয়ে দিয়ে খিলগাঁও বাসায় ফেরার পথে রামপুরার গোল চক্করে এই দুর্ঘটনাটি ঘটে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

কমেন্ট বক্স