ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

এবার নারায়ণগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৫ ০৩:৩৯:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৫ ০৩:৩৯:৪৬ অপরাহ্ন
এবার নারায়ণগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মো. ইব্রাহিম ওরফে মন্টু (৫৫) নামে এক মুদি দোকানির বিরুদ্ধে। ঘটনার পর থেকেই ওই অভিযুক্ত পলাতক রয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ ) রাত পৌনে দুইটার দিকে ওই শিশুকে অসুস্থ অবস্থায় আনা হলে শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। শনিবার তার ফরেনসিক পরীক্ষার কথা হয়েছে।

শিশুটির বাবা বলেন, তাঁদের বাসা রূপসী বাগবাড়ি এলাকায়। তিনি দিনমজুর। শিশুটির মা একটি কারখানায় কাজ করেন। তাদের বাসার পাশেই একটি মুদিখানা রয়েছে। ওই মুদি দোকানদারের নাম ইব্রাহিম (৫৫)। গতকাল দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে খেলতে খেলতে দোকানের সামনে যায় শিশুটি। তখন ওই মুদি দোকানদার তাকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।


তিনি আরও বলেন, বিকেলে বাসায় আসলে শিশুটি সবকিছু খুলে বলে। পরে দোকানে গিয়ে তাকে পাওয়া যায়নি। তখন আমরা রূপগঞ্জ থানায় যাই। থানার মাধ্যমে রাতে শিশুটিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।


রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, রাতে ওই শিশুটিকে স্বজনেরা থানায় নিয়ে আসে। শারীরিক পরীক্ষার জন্য তাৎক্ষণিক আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। বর্তমান শিশুটি হাসপাতালে ওসিসিতে ভর্তি আছে। মামলা প্রক্রিয়াধীন। আসামি পলাতক, তাঁকে ধরার চেষ্টা চলছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সমন্বয়ক ডা. সাবিনা ইয়াসমিন বলেন, গতরাতে রূপগঞ্জের শিশুটি ভর্তি হয়েছে। শিশুটি সুস্থ আছে। আগামীকাল শিশুটির ফরেনসিক পরীক্ষা করা হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা