ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

রাষ্ট্রপতির থাকা না থাকা সাংবিধানিক নয়, রাজনৈতিক বিষয় : নাহিদ ইসলাম

  • আপলোড সময় : ২৩-১০-২০২৪ ০৪:১১:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৪ ০৪:১১:৪১ অপরাহ্ন
রাষ্ট্রপতির থাকা না থাকা সাংবিধানিক নয়, রাজনৈতিক বিষয় : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতির থাকা না থাকা সাংবিধানিক নয়, এখন এটি রাজনৈতিক বিষয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।তথ্য উপদেষ্টা বলেন, আমরা সবাই জানি, একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের সমর্থনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। রাষ্ট্রের স্থিতিশীলতা ও নিরাপত্তার স্বার্থে আমরা সেইসময় বিদ্যমান সংবিধান ও রাষ্ট্রপতিকে রেখেই সরকার গঠন করেছিলাম।‘কিন্তু আমাদের যদি মনে হয়, এই সেট-আপে অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র পরিচালনা কার্যক্রম ব্যহত হচ্ছে অথবা জনগণ এই সেট-আপে অসন্তুষ্ট, তাহলে এই সেট-আপ নিয়ে আমরা ভাবব।’রাষ্ট্রপতি নিয়ে চলমান বিতর্ক নিয়ে তিনি আরো বলেন, ‘রাষ্ট্রপতি থাকবেন কি থাকবেন না, এ প্রশ্নটি এই মুহূর্তে বাংলাদেশে কোনো আইনি বা সাংবিধানিক প্রশ্ন নয়। এটা একেবারেই একটি রাজনৈতিক সিদ্ধান্ত।’
তাই, ‘রাজনৈতিক সমঝোতা ও জাতীয় ঐক্যমতের ভিত্তিতে’ এ বিষয়ে একটি সিদ্ধান্তে আসা যেতে পারে বলে মনে করেন তিনি। বিভিন্ন অংশীজনদের সাথে সেই আলোচনা ইতোমধ্যে চলছে বলেও জানান।তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্ত আসবে।

নাহিদ ইসলাম আরো বলেন, রাষ্ট্রপতি বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরকার ‘রাষ্ট্রের স্থিতিশীলতা, নিরাপত্তা ও শৃঙ্খলা’, এই তিনটি বিষয়কে এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।তিনি বলেন, ‘এটি-ই আমাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রায়োরিটি।’সাবেক সরকার প্রধান শেখ হাসিনার পদত্যাগপত্র সংক্রান্ত ইস্যুকে ঘিরে রাষ্ট্রপতির পদত্যাগ চাইছেন অনেকেই। গতকাল মঙ্গলবার দুপুর থেকে রাতভর এ নিয়ে বিক্ষোভও হয়েছে।তথ্য উপদেষ্টা সেই বিক্ষোভ কর্মসূচিকে উদ্দেশ করে বলেন, ‘বঙ্গভবন বা অন্য কোথাও বিক্ষোভের প্রয়োজন নেই। জনগণের মেসেজ আমরা পেয়েছি।’তিনি এখন সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়ে আরো বলেন যে বর্তমানে নানা ধরনের ‘দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে’। সেই ষড়যন্ত্রকারীরা যেন কোনো সুবিধা নিতে না পারে, সে বিষয়ে সাবধান করেন তিনি।

সূত্র : বিবিসি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা