ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য

যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যের ধারণাকে ‘পাগলামি’ বললেন কানাডার নতুন প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ১৫-০৩-২০২৫ ১১:০৮:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৩-২০২৫ ১১:০৮:১৭ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যের ধারণাকে ‘পাগলামি’ বললেন কানাডার নতুন প্রধানমন্ত্রী
কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক কেন্দ্রীয় ব্যাংকার মার্ক কার্নি। শুক্রবার (১৪ মার্চ) স্থানীয় সময় গভর্নর জেনারেল মেরি সাইমনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শপথ নেন তিনি।

শপথ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে মার্ক কার্নি বলেন, কানাডা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের অংশ হবে না। এসময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ৫১তম অঙ্গরাজ্য বিষয়ক ধারণাকে ‘পাগলামি’ বলে আখ্যা দেন তিনি।

শপথের পর গভর্নর জেনারেলের সঙ্গে করমর্দন করেন কার্নি, পরে তারা ফটোসেশনে অংশ নেন। এরপর প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করেন তিনি।

কার্নির নতুন মন্ত্রিসভায় আন্তর্জাতিক বাণিজ্য ও আন্তঃসরকার সম্পর্ক বিষয়ক মন্ত্রী হিসেবে ডমিনিক লেব্লাঙ্ক, অর্থমন্ত্রী হিসেবে ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেইন এবং পরিবহন ও অভ্যন্তরীণ বাণিজ্য মন্ত্রী হিসেবে সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড নিয়োগ পেয়েছেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে অভ্যন্তরীণ ও কূটনৈতিক বিভিন্ন বিষয়ে কথা বলেন কার্নি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য ‘বাণিজ্য যুদ্ধ’ মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে তার প্রশাসন বলে জানান তিনি।

কানাডা-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে নতুন প্রধানমন্ত্রী বলেন, "কানাডা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের অংশ হবে না।" মার্কো রুবিওর মন্তব্যকে ‘পাগলামি’ বলে আখ্যা দিলেও, বিভিন্ন কূটনৈতিক বিষয়ে সমঝোতায় আসতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

দীর্ঘ ৯ বছর পর কানাডার লিবারেল পার্টির নেতৃত্বে পরিবর্তন এলো। নতুন নেতা বাছাই করতে গত রোববার ভোট দেন দলটির সদস্যরা, যেখানে কার্নি ১ লাখ ৩১ হাজার ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। কানাডার রাজনৈতিক ব্যবস্থায়, হাউস অব কমন্সে সবচেয়ে বড় দল হিসেবে যিনি লিবারেল পার্টির প্রধান হন, তিনি স্বয়ংক্রিয়ভাবে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পান।

মার্ক কার্নি ২০০৮ সালে ব্যাংক অব কানাডার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৩ সালে ব্যাংক অব ইংল্যান্ডের ১২০তম গভর্নর হিসেবে দায়িত্ব নেন। দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ার শেষে এবার তিনি কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন