ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার

দেশবিরোধী ষড়যন্ত্র বাস্তবায়নের দায়িত্বে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর

  • আপলোড সময় : ১৫-০৩-২০২৫ ১১:৩৭:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৩-২০২৫ ১১:৩৭:৩১ পূর্বাহ্ন
দেশবিরোধী ষড়যন্ত্র বাস্তবায়নের দায়িত্বে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। অভিযোগ রয়েছে, দেশের বাইরে বসে সরকারবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন তিনি ও তার ঘনিষ্ঠ নেতারা। তাদের এসব পরিকল্পনা বাস্তবায়নে দায়িত্ব দেওয়া হয়েছে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে, যিনি গণ-অভ্যুত্থানের সময় দেশত্যাগ করেছিলেন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়েছে, যেখানে জাহাঙ্গীর আলম নিজ কর্মী-সমর্থকদের সক্রিয় থাকতে নির্দেশনা দিচ্ছেন। তিনি বলেছেন, দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরির জন্য প্রস্তুত থাকতে হবে এবং শিগগিরই পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।

এই অডিওতে জাহাঙ্গীর আলমকে বলতে শোনা যায়, "পৃথিবীর কোনো শক্তি আমাদের ঘরে বসে ক্ষমতায় বসিয়ে দেবে না। আমাদের নেতা তার কাজ করছেন, আমাদেরও নিজেদের কাজ করতে হবে। ২৪ ঘণ্টা আগে জানিয়ে দেওয়া হবে কী করতে হবে।"

তিনি আরও বলেন, "শকুনেরা দেশ দখল করতে চাইছে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি এক লাখ মানুষ একসঙ্গে দাঁড়াই, তাহলে কেউ আমাদের দমাতে পারবে না।"

জাহাঙ্গীরের এই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জুলাই আন্দোলনের নেতারা। তাদের মতে, আওয়ামী লীগের নেতারা বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ছাত্রনেতারা বলছেন, "আত্মগোপনে থেকে এ ধরনের ষড়যন্ত্র করা দেশ ও জনগণের বিরুদ্ধে একটি ভয়ানক চক্রান্ত।"

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বলেছেন, "তারা দেশকে অস্থিতিশীল করতে চাইছে। এটি আমাদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে, না হলে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ

৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ