ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

বেলুচিস্তানে সন্ত্রাসী ঘটনার মূল পৃষ্ঠপোষক ভারত : পাকিস্তান

  • আপলোড সময় : ১৫-০৩-২০২৫ ১২:২৪:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৩-২০২৫ ১২:২৪:২৬ অপরাহ্ন
বেলুচিস্তানে সন্ত্রাসী ঘটনার মূল পৃষ্ঠপোষক ভারত : পাকিস্তান
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী ১৪ মার্চ এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, বেলুচিস্তানে সন্ত্রাসী ঘটনাগুলোর মূল পৃষ্ঠপোষক ভারত।

তিনি বলেন, বেলুচিস্তানে সম্প্রতি ঘটে যাওয়া সন্ত্রাসী হামলা এবং অতীতে ঘটে যাওয়া অন্যান্য হামলার মূল পৃষ্ঠপোষক হল ভারত, এবং জাফর এক্সপ্রেসে হামলাও তাদের মদদে হয়েছিল।

তিনি বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির সঙ্গে এক ব্রিফিংয়ে বলেন, "আমরা জানি, এই আক্রমণের প্রধান পৃষ্ঠপোষক হল আপনার পূর্ব প্রতিবেশী (ভারত)।"

এছাড়া, গত মঙ্গলবার নিষিদ্ধ বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) পাকিস্তানের জাফর এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়ে প্রায় ৪০০ যাত্রীকে জিম্মি করে। নিরাপত্তা বাহিনী অভিযানে ৩৩ জন হামলাকারীকে হত্যা করে এবং ৩৫৪ জন যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে এই অভিযানে ২৬ জন জিম্মি নিহত হয়েছেন, তাদের মধ্যে ১৮ জন সামরিক বাহিনীর সদস্য, তিনজন রেলওয়ের কর্মী এবং পাঁচজন সাধারণ নাগরিক ছিলেন। পাঁচজন নিরাপত্তা কর্মীও শহিদ হয়েছেন।

এছাড়া, ৩৭ জন আহত যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আইএসপিআরের মহাপরিচালক।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে