ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি

অ্যান্টার্কটিকায় বার্ড ফ্লু মহামারি, অসংখ্য পাখির মৃত্যু

  • আপলোড সময় : ১৫-০৩-২০২৫ ০১:৩৭:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৩-২০২৫ ০১:৩৭:৪৪ অপরাহ্ন
অ্যান্টার্কটিকায় বার্ড ফ্লু মহামারি, অসংখ্য পাখির মৃত্যু
অ্যান্টার্কটিকায় আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে এইচ এন ওয়ান ভাইরাস, বা বার্ড ফ্লু, যা বর্তমানে মহামারিতে রূপ নিয়েছে। ধারণা করা হচ্ছে, এই ভাইরাসটি লাতিন আমেরিকার পরিযায়ী পাখির মাধ্যমে অ্যান্টার্কটিকায় পৌঁছেছে। বিচ্ছিন্ন দ্বীপে বসবাসকারী হাজারো সামুদ্রিক পাখি ইতোমধ্যে আক্রান্ত হয়েছে। এক্সপ্লোরারস ওয়েব নামক সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গবেষকরা জানিয়েছেন, এভিয়েন ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু অ্যান্টার্কটিকার বিভিন্ন অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়েছে। স্থানীয় এবং পরিযায়ী পাখির মধ্যে ব্যাপক মৃত্যু ঘটছে। বিশেষ করে স্কুয়া পাখির মধ্যে মৃত্যুর হার সবচেয়ে বেশি। চিলির গবেষক দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে।

চিলির গবেষক জুলিয়ানা ভিয়ানা বলেছেন, "গেল বছর অ্যান্টার্কটিকা উপদ্বীপ এবং এর আশপাশের অঞ্চলে প্রথম এ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। তবে তখন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ বছর, পাখির প্রজনন মৌসুমে, প্রথম মৃত্যুর ঘটনা দেখা গেছে, বিশেষ করে স্কুয়া পাখিদের মধ্যে। আমি আশঙ্কা করছি, এই পাখির মাধ্যমে ভাইরাসটি অন্যান্য প্রজাতির মধ্যে দ্রুত ছড়িয়ে পড়তে পারে।"

পন্টিফিশিয়াল ক্যাথলিক ইউনিভার্সিটি অব চিলি এবং মিলেনিও বেস ইনস্টিটিউটের যৌথ প্রচেষ্টায় ভাইরাসের নমুনা সংগ্রহ, পরীক্ষা ও বিশ্লেষণ চলছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সুদূর দক্ষিণ আমেরিকা থেকে আগত পরিযায়ী পাখির মাধ্যমে ভাইরাসটি অ্যান্টার্কটিকায় পৌঁছেছে এবং অল্পদিনেই এটি মহামারিতে পরিণত হয়েছে।

চিলির গবেষক ফ্যাবিওলা লিওন জানান, "অ্যান্টার্কটিকায় এভিয়ান ফ্লু শনাক্ত হওয়া নিয়ে আমরা সবাই শঙ্কিত। দ্রুত ব্যবস্থা না নিলে, এই ভাইরাস জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি হয়ে উঠবে।" গবেষকদের আশঙ্কা, দ্রুত কোনো পদক্ষেপ না নেওয়া হলে, এই ভাইরাস স্তন্যপায়ী প্রাণী এমনকি মানবদেহেও সংক্রমিত হতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদরাসায় দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি

মাদরাসায় দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি