ঢাকা , মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল খামেনি হত্যার পর মসজিদের উপরে ‘লাল পতাকা’ উত্তোলন করল ইরান, কী বার্তা দিচ্ছে? মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব মোকাবিলায় সরকার প্রস্তুত: প্রতিমন্ত্রী যুদ্ধে যুক্ত হলো যুক্তরাজ্য— যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারে দিলো অনুমতি ইরানে অভিযান চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে: ট্রাম্প অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরছেন মুশফিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, তাপমাত্রা কমার সম্ভাবনা ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান ইরানে হামলা, ট্রাম্পের সমালোচনায় হলিউড তারকারা এবার লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটছিল শিশুটি, কথা বলার শক্তিও ছিল না

নাটোরে কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

  • আপলোড সময় : ১৫-০৩-২০২৫ ০৪:৩৯:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৩-২০২৫ ০৪:৩৯:০৪ অপরাহ্ন
নাটোরে কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
নাটোরের বড়াইগ্রামে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মশিন্দা গ্রামের মনির হোসেন ও কামরুল ইসলাম।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, শুক্রবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মুশিন্দা গ্রামে ১৪ বছর বয়সি এক কিশোরীকে প্রতিবেশী যুবক মনির হোসেন কৌশলে বাড়ির বাইরে ডেকে নেয়। পরে মনিরের সহযোগিতায় কিশোরীকে আম বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে কামরুল ইসলাম নামে অপর এক যুবক। এসময় কিশোরীর পরিবার মেয়েটিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে আম বাগান থেকে তাকে উদ্ধার করে।

 
তিনি জানান, এই ঘটনায় পুলিশ খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে মুশিন্দা এলাকার মনির হোসেন, কামরুল ইসলাম ও মাহফুজ নামে তিন যুবককে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে মাহফুজকে ছেড়ে দেয় পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মনির ও কামরুলকে আসামি করে মামলা দায়ের করেন।
 

 
শনিবার দুপুরে পুলিশ দুই অভিযুক্তকে আদালতে পাঠিয়েছে। পাশাপাশি ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট