ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

ভুট্টাক্ষেতে নারীর মরদেহ, নির্যাতনের পর হত্যার অভিযোগ

  • আপলোড সময় : ১৫-০৩-২০২৫ ০৫:০৯:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৩-২০২৫ ০৫:০৯:১০ অপরাহ্ন
ভুট্টাক্ষেতে নারীর মরদেহ, নির্যাতনের পর হত্যার অভিযোগ
   ঠাকুরগাঁওয়ে ভুট্টাক্ষেত থেকে রুমা আক্তার (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১৫ মার্চ) দুপুরে জেলা সদরের আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও ঢলোকালী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

 
পুলিশ জানায়, স্থানীয়রা দুপুরে এক নারীর লাশ ভুট্টাক্ষেতে পরে থাকতে দেখে সদরের ভুল্লী থানায় খবর দেয়। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পাশাপাশি ঘটনাস্থল থেকে কাপড়, পায়ের জুতাসহ বেশকিছু আলামতও সংগ্রহ করা হয়।  
 
ওই নারীর স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে তার ঝগড়া বিবাদ চলছিল। হয়তো তাকে নির্যাতনের পর মেরে ফেলে রাখা হয়েছে। তার এক ছেলে এক মেয়ে সন্তান রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি তাদের।
 

 
ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিবারের স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে