ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

পোশাকবিধির কড়াকড়ি, প্রতিবাদে অন্তর্বাস পরে ক্যাম্পাসে হাঁটলেন ইরানি তরুণী

  • আপলোড সময় : ০৪-১১-২০২৪ ১২:১৮:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৪ ১২:১৮:৩৩ অপরাহ্ন
পোশাকবিধির কড়াকড়ি, প্রতিবাদে অন্তর্বাস পরে ক্যাম্পাসে হাঁটলেন ইরানি তরুণী
ঠিকমতো হিজাব ও শালীন পোশাক না পরার কারণে ইরানে এক শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ উঠেছে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। তবে এই ঘটনার বিরুদ্ধে নিজের শরীরের কাপড় খুলে শুধু অন্তর্বাস পরে হেঁটে প্রতিবাদ জানিয়েছেন ওই তরুণী।
অনলাইন ভিডিও ও গণমাধ্যমের প্রতিবেদনের বরাতে সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, দেশটির ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে।ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি শুধুমাত্র তার অন্তর্বাস পরে আছেন। প্রথমে একটি কংক্রিটের স্তম্ভের ওপর তাকে বসে থাকতে দেখা যায়। ওই সময় তিনি বেশ নির্বিকার ছিলেন। এরপর তিনি হাঁটা শুরু করেন।
 
সামাজিক মাধ্যমে পোস্ট করা আরেকটি ভিডিওতে দেখা গেছে, ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের একটি শাখার নিরাপত্তা রক্ষীরা ওই নারীকে আটক করছেন। ওই নারীর পরিচয় জানা যায়নি।ইরানের আইন অনুযায়ী সব নারীকে মাথায় স্কার্ফ এবং ঢিলেঢালা পোশাক পরতে হয়।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাষ্ট্রায়ত্ব ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, দুইজন নিরাপত্তা কর্মী ওই তরুণীকে ড্রেস কোড লঙ্ঘনের বিষয়ে সতর্ক করার পরে তিনি পোশাক খুলে প্রতিবাদ জানান।তবে বিশ্ববিদ্যালয়টির মুখপাত্র আমির মাহজব সামাজিক মাধ্যম এক্স-এ বলেছেন, ‘পুলিশ স্টেশনে নেয়ার পর দেখা যায় তিনি প্রচণ্ড মানসিক চাপের মধ্যে ছিলেন এবং মানসিক অসুস্থতায় ভুগছেন।’

 যদিও কিছু সামাজিক মাধ্যম ব্যবহারকারী জানিয়েছেন, ওই নারী সচেতনভাবে প্রতিবাদ জানাতেই এমনটি করেছেন।২০২২ এর সেপ্টেম্বরে তেহরানে মাথায় ঠিকমতো হিজাব না থাকায় মাশা আমিনি নামের এক কুর্দি নারীকে ধরে নিয়ে যায় ইরানের নীতি পুলিশ। পরে তাদের হেফাজতে আমিনির মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ইরানজুড়ে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়ে, এতে বহু মানুষের মৃত্যু হয়।দেশটির নিরাপত্তা বাহিনী সহিংসভাবে এই বিক্ষোভ দমন করে। কিন্তু তারপর থেকে দেশটির বহু নারী তাদের হিজাব খুলে কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে।

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু