ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

আবরার হত্যার দায় শাহবাগীদেরও, বিচার দাবি মির্জা গালিবের

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ১২:০৪:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ১২:০৪:৪৮ অপরাহ্ন
আবরার হত্যার দায় শাহবাগীদেরও, বিচার দাবি মির্জা গালিবের
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের জন্য শুধু আওয়ামী লীগকে দায়ী না করে এর সঙ্গে অন্যদেরও সংশ্লিষ্টতা থাকার দাবি তুলেছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। তিনি আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্রশিবিরের সভাপতিও ছিলেন।

আজ (রোববার) হাইকোর্টে আবরার হত্যা মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন), জেল আপিল ও আপিলের রায় ঘোষণার কথা রয়েছে। এ বিষয়ে একটি সংবাদ প্রতিবেদন শেয়ার করে ড. গালিব নিজের মতামত প্রকাশ করেছেন।

তিনি লিখেছেন, "আওয়ামী লীগের ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদ শুধু দলীয় রাজনৈতিক প্রজেক্ট ছিল না, এর পক্ষে কাজ করেছে আরও অনেকে। সেই সমস্ত শাহবাগীদেরও আইন ও সমাজের বিচারের মুখোমুখি করতে হবে।"

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে ছাত্রলীগের নেতাকর্মীরা পিটিয়ে হত্যা করে। পরে তার বাবা চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৯ সালের ১৩ নভেম্বর পুলিশের দেওয়া অভিযোগপত্রে ২৫ জন বুয়েট শিক্ষার্থীর নাম উঠে আসে।

২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় ঘোষণা করেন। এতে ২০ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ২০২২ সালের ৬ জানুয়ারি বিচারিক আদালতের রায়ের নথি হাইকোর্টে পৌঁছে, যা ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়।

আজকের রায়ের মাধ্যমে মামলার পরবর্তী বিচারিক প্রক্রিয়া নির্ধারিত হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা

উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা