ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হতে চলেছে হামজার

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ০১:২১:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ০১:২১:০১ অপরাহ্ন
ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হতে চলেছে হামজার
বাংলাদেশি বংশদ্ভূত ফুটবলার হামজা চৌধুরির জন্য ২৫ মার্চ একটি বিশেষ দিন হতে যাচ্ছে। শিলংয়ে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের হয়ে তার প্রথম আন্তর্জাতিক ম্যাচের মাধ্যমে অভিষেক হতে যাচ্ছে এই মিডফিল্ডারের। ইংলিশ চ্যাম্পিয়নশিপে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা হামজা, ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে মাঠ মাতান এবং তার খেলা নিয়ে অনেক আগেই আলোচনার ঝড় উঠেছে।

হামজা চৌধুরির বাবা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী এবং মা রাফিয়া চৌধুরী। তাদের বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাটে। ছোটবেলায় বাংলাদেশে না থাকলেও, বেশ কয়েকবার তিনি দেশে বেড়াতে এসেছেন। ২০২২ সালের অক্টোবরে দেশের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং এখন তার সেই স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে।

তবে হামজার জন্ম ইংল্যান্ডের লাফবোরো শহরে। ফুটবলের প্রতি তার আগ্রহ ছিল ছোটবেলা থেকেই। মাত্র ৫ বছর বয়সে তাকে ভর্তি করা হয়েছিল লাফবোরো ফুটবল ক্লাবে। পরে লেস্টার সিটির মূল দলে যোগ দেয়ার আগে তিনি ক্লাবটির অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক ছিলেন এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে ৭টি ম্যাচ খেলেছেন।

১৮ বছর বয়সে লেস্টার সিটিতে যোগ দেয়ার পর, হামজা চৌধুরির ক্যারিয়ারের শুরু হয়। ২০০৫ থেকে ২০১৫ পর্যন্ত তিনি লেস্টারের যুব দলে খেলেন। এরপর ২০১৫ সালে মূল দলে খেলতে শুরু করেন এবং ২০২১ সালে ইংলিশ এফএ কাপ এবং ২০২২ সালে ইংলিশ সুপার কাপ জিতেন। বর্তমানে তিনি শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলছেন।

২৫ মার্চ ভারতের বিরুদ্ধে বাংলাদেশে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন হামজা চৌধুরি, যা তার ফুটবল ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা