ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

গুরুতর অসুস্থ এ আর রহমান, হাসপাতালে ভর্তি

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ০১:৩১:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ০১:৩১:২৭ অপরাহ্ন
গুরুতর অসুস্থ এ আর রহমান, হাসপাতালে ভর্তি
বিশ্বখ্যাত অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। 

রোববার (১৬ মার্চ) সকালে বুকে ব্যথা নিয়ে তাকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করেন চিকিৎসকের একটি দল।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চেন্নাইয়ের গ্রিমস রোডের হাসপাতালে এ আর রহমানের এনজিওগ্রাম করা হয়েছে এবং বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সম্প্রতি ঘাড়ে ব্যথা নিয়ে বিদেশ থেকে ফিরেছিলেন তিনি। পরে চিকিৎসকের পরামর্শ নিতে তিনি হাসপাতালে যান।

শিল্পীর মুখপাত্র এনডিটিভি’কে জানিয়েছেন, বর্তমানে রমজানের রোজা রাখছেন এ আর রহমান। ধারণা করা হচ্ছে, রোজা রেখে দীর্ঘ পথযাত্রার ধকলের কারণে অসুস্থ হয়ে পড়েছেন তিনি এবং চিকিৎসকেরা জানিয়েছেন, ডিহাইড্রেশনে ভুগছেন তিনি।

গত বছর, রহমান এবং তার স্ত্রী সায়রা বানুর বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে, যা তাদের অনুরাগীদের জন্য একটি বড় ধাক্কা ছিল। ২৯ বছরের দাম্পত্য জীবনে এই ঘটনা অনেকেই সহজে মেনে নিতে পারেননি।

কমেন্ট বক্স
পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?

পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?