ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি

নারায়ণগঞ্জে ধর্ষণচেষ্টা: শিশুর বাড়িতে আফরোজা আব্বাস

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ০২:০২:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ০২:০২:৩৫ অপরাহ্ন
নারায়ণগঞ্জে ধর্ষণচেষ্টা: শিশুর বাড়িতে আফরোজা আব্বাস
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধর্ষণ চেষ্টার শিকার আট বছর বয়সী শিশুটিকে দেখতে গিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।

রোববার (১৬ মার্চ) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আফরোজা আব্বাস সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের আটিগ্রাম এলাকার শিশুটির বাসায় যান এবং তার পরিবারের খোঁজ-খবর নেন।

এসময় আফরোজা আব্বাস শিশুটির অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। তারেক রহমানের পক্ষ থেকে শিশুটির পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এবং শিশুটির চিকিৎসাসহ আইনি সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি।

আফরোজা আব্বাস বলেন, “দেশে শিশু নির্যাতন এবং ধর্ষণের ঘটনা বেড়ে গেছে এবং এর জন্য সরকারের বিচার ব্যবস্থা দায়ী। যদি মাগুরার আছিয়া ধর্ষণকারির বিচার সঠিকভাবে হত, তাহলে পরবর্তীতে এমন ঘটনা ঘটতো না।” তিনি আরও বলেন, “ধর্ষণকারীদের পুরস্কৃত করার কারণে দেশে গণধর্ষণের প্রবণতা বেড়েছে।”

তিনি ধর্ষণ রোধে বর্তমান সরকারের আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে বলেন, "ধর্ষকদের প্রকাশ্যে জনসম্মুখে ফাঁসিয়ে ঝুলিয়ে বিচার নিশ্চিত করা উচিত।"

গত ১৪ মার্চ, শুক্রবার সকালে সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকায় শিশুটি তার মায়ের কাছ থেকে টাকা নিয়ে সেলিমের মুদি দোকানে বিস্কুট কিনতে যায়। সেখানে সেলিম শিশুটিকে চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন এসে সেলিমকে গণপিটুনি দেয় এবং পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযুক্ত সেলিমকে আটক করে।

এসময় আফরোজা আব্বাসের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির এক নম্বর যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, আহ্বায়ক কমিটির এক নম্বর সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, জেলা যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, জাতীয়তাবাদী নিপীড়িত আইনজীবী সমিতির নারায়ণগঞ্জ মহানগর কমিটির সম্পাদক ও ভুক্তভোগী শিশুটির মামলার আইনজীবী অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন সহ স্থানীয় বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতারা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদরাসায় দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি

মাদরাসায় দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি