ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

নির্বাচন কমিশনকে সাহায্য করতে চায় ইউরোপীয় ইউনিয়ন : সিইসি

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ০৩:১৫:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ০৩:১৫:৫৩ অপরাহ্ন
নির্বাচন কমিশনকে সাহায্য করতে চায় ইউরোপীয় ইউনিয়ন : সিইসি
বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সাহায্য করতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে তারা এই দেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায়।

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে ইইউর প্রতিনিধিদল। এই বৈঠকে তারা ইসিকে সহায়তার প্রস্তাব দেয়।


বৈঠক শেষে সিইসি নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, ইইউর প্রতিনিধিদল নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে। ইসির বাজেট সম্পর্কে জানতে চেয়েছে। ইসি বলেছে, টাকাপয়সার সমস্যা নেই। সরকারের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে। তবে ইসিকে সাহায্য করতে চায় ইইউ। ইসির কী কী প্রয়োজন, তা তারা জানতে চেয়েছে। তারা বলেছে, নির্বাচনের জন্য যে ধরনের সাহায্য প্রয়োজন, তা করতে তারা প্রস্তুত রয়েছে।

সিইসি নাসির উদ্দিন বলেন, তিনি নির্বাচনে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ, ভোটার এডুকেশন (ভোটার শিক্ষণ) ও স্থানীয় পর্যবেক্ষকদের প্রশিক্ষণের বিষয়ে বলেছেন। ইইউ সর্বতোভাবে সহায়তা করতে রাজি আছে।

এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন, ইইউ আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায়। তারা অবাধ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায়। নির্বাচন কমিশনও এমন নির্বাচনই চায়। এ জন্য ইসি স্বচ্ছভাবে কাজ করছে। কোনো কিছু লুকিয়ে বা ছাপিয়ে রাখা হচ্ছে না।

বৈঠক শেষে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, তিনি ইসিকে জানিয়েছেন, ইইউ আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে বাংলাদেশে নির্বাচন আয়োজনে সহায়তা করবে। উল্লেখযোগ্য আর্থিক প্যাকেজের পাশাপাশি ইইউ তার অভিজ্ঞতা ও এক্সপার্টিজ (দক্ষতা) প্রদানের মাধ্যমে এই কাজ করবে বলে তিনি জানান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা