ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

৯৫ দিন পর প্রশান্ত মহাসাগর থেকে উদ্ধার জেলে

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ০৩:২৮:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ০৩:২৮:৩২ অপরাহ্ন
৯৫ দিন পর প্রশান্ত মহাসাগর থেকে উদ্ধার জেলে
পেরুর মারকোনা শহরের বাসিন্দা ৬১ বছর বয়সী ম্যাক্সিমো নাপা কাস্ত্রো গত ৭ ডিসেম্বর, দুই সপ্তাহের জন্য পর্যাপ্ত রসদ নিয়ে নৌকায় মাছ ধরতে সাগরে গিয়েছিলেন। যাত্রার ঠিক ১০ দিনের মাথায় প্রবল ঝোড়ো হাওয়ার কারণে তিনি পথ হারিয়ে ফেলেন এবং ভেসে যান প্রশান্ত মহাসাগরের বিশাল জলরাশিতে।

৯৫ দিন পর, গত ১১ মার্চ, পেরুর উত্তর উপকূল থেকে তাকে উদ্ধার করেছে ইকুয়েডরের একটি মাছ ধরার নৌকা। পেরুর রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্দিনার বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, তিন মাস আটকে থাকার পর নাপা কাস্ত্রোকে জীবিত উদ্ধার করা হয়। খারাপ আবহাওয়ার কারণে তিনি পথ হারিয়েছিলেন।

গত ৩ মার্চ, নাপা কাস্ত্রোর মেয়ে ইনেস নাপা তোরেস এক ফেসবুক পোস্টে বলেন, “বাবা হারিয়ে যাওয়ার পর প্রতিটা দিন আমাদের জন্য বেশ যন্ত্রণার ছিল। আমি আমার দাদির কষ্ট বুঝতে পারি, কারণ আমিও একজন মা। আমরা কখনো ভাবিনি, আমাদের এই পরিস্থিতির মুখোমুখি হতে হবে। কারও সঙ্গে এমন হোক আমি চাইব না। বাবা, তোমাকে খুঁজে পাওয়ার আশা আমরা কখনো হারাব না।”

কাস্ত্রোর পরিবার ও স্থানীয় জেলেরা তিন মাস ধরে তাকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু ব্যর্থ হন। পরে পেরুর সামুদ্রিক টহল দলও অনুসন্ধান চালিয়েছিল। অবশেষে, ইকুয়েডরের মাছ ধরার টহল দল তাকে উদ্ধার করে, যখন তিনি পেরুর উপকূল থেকে প্রায় ৬৮০ মাইল দূরে ছিলেন এবং মারাত্মক পানিশূন্য অবস্থায় ছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা