ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

২৬ মার্চেও কুচকাওয়াজ হচ্ছে না: স্বরাষ্ট্র সচিব

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ০৩:৪০:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ০৩:৪০:৩৭ অপরাহ্ন
২৬ মার্চেও কুচকাওয়াজ হচ্ছে না: স্বরাষ্ট্র সচিব
এ বছর ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। 

রোববার স্বাধীনতা দিবস এবং আসন্ন ঈদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে তিনি এ তথ্য দেন।

স্বরাষ্ট্র সচিব জানান, গত বছরের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের মতো এবছরও মহান স্বাধীনতা দিবসে কুচকাওয়াজের আয়োজন হবে না।

সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বাধীনতা দিবস এবং ঈদকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই জানিয়ে স্বরাষ্ট্র সচিব বলেন, "ঝুঁকি সব সময়ই থাকে, তবে আইনশৃঙ্খলা বাহিনীগুলো যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে।" তিনি আরও বলেন, "চাঁদাবাজি বন্ধসহ জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হয়েছে।"

এছাড়া, স্বরাষ্ট্র সচিব জানান, ঈদ উপলক্ষে গার্মেন্টস শ্রমিকদের বেতনভাতা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে এবং ঈদে গার্মেন্টস শ্রমিকদের ছুটি নিয়ে তৈরি পোশাক খাতের সংগঠনগুলো সিদ্ধান্ত নেবে।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম