ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী

চাকরিজীবীদের বেতন ও করমুক্ত আয়সীমা বাড়ানোর সুপারিশ সিপিডির

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ০৪:১০:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ০৪:১০:১১ অপরাহ্ন
চাকরিজীবীদের বেতন ও করমুক্ত আয়সীমা বাড়ানোর সুপারিশ সিপিডির
সরকারি-বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো ও করমুক্ত আয়সীমা নির্ধারণসহ বেশ কিছু সুপারিশ করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

রোববার (১৬ মার্চ) আসন্ন বাজেট সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরে সংস্থাটি।

 
ডলার সংকট, রিজার্ভ পতন, উচ্চ মূল্যস্ফীতি, রফতানি ও রেমিটেন্সের দুর্বল গতির মতো নেতিবাচক অর্থনৈতিক সূচক নিয়ে যাত্রা শুরু করে বর্তমান অন্তর্বর্তী সরকার। এমন পরিস্থিতির কথা তুলে ধরে সিপিডি তার সুপারিশমালায় বলছে, জ্বালানির দাম বাড়ালে মূল্যস্ফীতি আরও উসকে যাবে। এই চিন্তা থেকে সরে আসার পাশাপাশি বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ বন্ধের কথা বলেছে গবেষণা প্রতিষ্ঠানটি।
 
জীবনযাত্রার ব্যয়ের চাপ সামাল দিতে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সুপারিশ করেছে সিপিড। সেইসঙ্গে জুলাই বিপ্লবে আহত-নিহতদের জন্য বাজেটে আলাদা বরাদ্দ রাখার প্রস্তাব করেছে।

 
এছাড়া সাধারণ মানুষকে স্বস্তি দিতে ব্যক্তি খাতে করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকায় উন্নীত করার সুপারিশ করা হয়েছে। রাজস্ব আয় বাড়াতে করফাঁকি বন্ধ ও সরকারের অপ্রয়োজনীয় ব্যয় কমানোরও সুপারিশ করেছে সিপিডি।
 
সংবাদ সম্মেলনে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, জুলাই আন্দোলনে অনেকে আহত বা নিহত হয়েছেন। অনেকের শিক্ষাগত জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। আমাদের প্রস্তাব হচ্ছে, অন্তর্বর্তী সরকার আগামী অর্থবছরের বাজেটে তাদের জন্য একটি বৃত্তি কর্মসূচি চালু করুক।
 

 
সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, করমুক্ত আয়সীমা ৪ লাখ করা হলে নিম্ন আয়ের মানুষ উপকার পাবেন।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর