ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ধর্ষণকারীদের প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে বিচার নিশ্চিত করতে হবে: আফরোজা আব্বাস

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ০৪:১৪:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ০৪:১৪:৫৭ অপরাহ্ন
ধর্ষণকারীদের প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে বিচার নিশ্চিত করতে হবে: আফরোজা আব্বাস
নারায়ণগঞ্জের সিদ্ধিরগ‌ঞ্জে ধর্ষণ চেষ্টার ঘটনায় ভুক্তভোগি আট বছর বয়সের শিশুকে দেখতে গিয়ে জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস সাংবাদিকদের বলেন, ‘দেশে শিশু নির্যাতনের ঘটনা বেড়ে গেছে, এর জন্য সরকারের বিচার ব্যবস্থা দায়ী।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রোববার (১৬ মার্চ) সকালে সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের আটিগ্রাম এলাকায় শিশুটির বাসায় যান তিনি।


এসময় আফরোজা আব্বাস শিশুটির অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন। একইসঙ্গে, তারেক রহমানের পক্ষ থেকে পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং শিশুটির চিকিৎসাসহ আইনগত সহায়তার আশ্বাস দেন।

আফরোজা আব্বাস সাংবাদিকদের বলেন, শেখ হাসিনার সতেরো বছরে এসকল ধর্ষণ, গণধর্ষণের কোন বিচার হয়নি। সেকারণেই এগুলো বেড়ে গিয়েছে। আপনাদের মনে আছে নারায়ণগঞ্জের রিমার স্বামীকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কীভাবে তৎক্ষনাৎ ফাঁসি দিয়েছিল। সেভাবে যদি হাসিনা কয়েকটা বিচার করত তাহলে এগুলো হত না

তিনি আরও বলেন, ‘যদি মাগুরার আছিয়া ধর্ষণকারির বিচার সঠিকভাবে হত, তবে পরবর্তীতে এমন ঘটনা ঘটতো না।’ তিনি আরও বলেন, ‘ধর্ষণের ক্ষেত্রে সরকার ধর্ষকদের পুরস্কৃত করার কারণে দেশে গণধর্ষণের প্রবণতা বেড়েছে।’

আফরোজা আব্বাস ধর্ষণ রোধে বর্তমান সরকারকে আরও কঠিন পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং ধর্ষণকারীদের প্রকাশ্যে জনসম্মুখে ফাঁসিতে ঝুলিয়ে বিচার নিশ্চিত করার পাশাপাশি কঠোর আইন প্রণয়নের দাবি জানান।

এর আগে শুক্রবার (১৪ মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকায় শিশুটি মায়ের কাছ থেকে টাকা নিয়ে সেলিমের মুদি দোকানে বিস্কুট কিনতে যায়। এসময় সেলিম চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন এসে সেলিমকে গণপিটুনি দেয় এবং পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযুক্ত সেলিমকে আটক করে।

আফরোজা আব্বাসের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির এক নম্বর যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, আহ্বায়ক কমিটির এক নম্বর সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, জেলা যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, জাতীয়তাবাদী নিপীড়িত আইনজীবি সমিতির নারায়ণগঞ্জ মহানগর কমিটির সম্পাদিকা ও ভুক্তভোগি শিশুটির মামলার আইনজীবি অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন সহ স্থানীয় বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতারা।

এর আগে, গত শুক্রবার (১৪ মার্চ) সকালে ধর্ষণ ও নির্যাতনে মারা যাওয়া মাগুরার শিশুটির পরিবারের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের তিনি বলেন, খালেদা জিয়ার সময় একটি ধর্ষণের বিচারে মনিরকে ফাঁসি দেওয়া হয়েছিল। সেই ঘটনা যদি চলমান থাকত তাহলে এমনটা হতো না। এখন ধর্ষণ একটা মানসিক রোগে পরিণত হয়েছে। আমরা চাই, এই ঘটনার দৃষ্টান্তমূলক সাজা হোক। যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা