ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ইয়েমেনে মার্কিন হামলায় নিহত বেড়ে ৩১, সপ্তাহব্যাপী অভিযানের পরিকল্পনা

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ০৪:২২:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ০৪:২২:১৭ অপরাহ্ন
ইয়েমেনে মার্কিন হামলায় নিহত বেড়ে ৩১, সপ্তাহব্যাপী অভিযানের পরিকল্পনা
ইয়েমেনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে পৌঁছেছে, যার মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এছাড়া, হামলায় আহত হয়েছেন অন্তত ১০১ জন। ধারণা করা হচ্ছে, এই হামলা কয়েকদিন বা সপ্তাহব্যাপী চলতে পারে।

রোববার (১৬ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অবরোধের প্রতিক্রিয়ায় ইয়েমেনের হুথি গোষ্ঠী লোহিত সাগরে চলাচলকারী জাহাজগুলোর ওপর হামলার হুমকি দেয়। এরপরই মার্কিন বাহিনী ইয়েমেনে সামরিক হামলা শুরু করে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র তার সামরিক শক্তি দিয়ে হুথিদের কঠোর জবাব দেবে এবং ইরান যেন হুথিদের সমর্থন না দেয়, সে বিষয়ে হুঁশিয়ারি দেন।

মার্কিন সামরিক সূত্র জানিয়েছে, হামলায় ইউএসএস হ্যারি ট্রুম্যান রণতরী ব্যবহার করা হয়েছে। ইয়েমেনের রাজধানী সানায় চালানো হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং ৯ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

লেবাননের সংবাদমাধ্যম আল মায়াদিন জানিয়েছে, মার্কিন-ব্রিটিশ যৌথ বাহিনীর হামলা ইয়েমেনের শাউব জেলার আবাসিক এলাকায় চালানো হয়েছে, যেখানে নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে।

হামলার পর ইয়েমেনি কর্তৃপক্ষ বলেছে, "এটি গাজার প্রতি আমাদের সমর্থন আরও দৃঢ় করবে, এবং হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে।"

এদিকে, সাদা, ধামর ও আল-বাইদা শহরে ব্যাপক হামলা চালানো হয়েছে, যেখানে বেসামরিক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এখন সবচেয়ে বড় প্রশ্ন—এই সংঘাত কতটা ভয়াবহ রূপ নেবে এবং মানবিক সংকট কতটা গভীর হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা