ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় চীন: প্রেস সচিব

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ০৪:৩৩:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ০৪:৩৩:৪২ অপরাহ্ন
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় চীন: প্রেস সচিব
বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও গভীর করতে চায় চীন। বিনিয়োগসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও চুক্তির লক্ষ্যে আগামী ২৬ মার্চ চার দিনের রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা। এটি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তার প্রথম বিদেশ সফর।

রোববার (১৬ মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। 

তিনি বলেন, ম্যানুফ্যাকচারিং খাতে বিপ্লব আনতে চায় অন্তর্বর্তী সরকার। চীন সফরকালে বড় বিনিয়োগ আকর্ষণ, কারখানা স্থাপন এবং চায়নিজ হেলথ কেয়ারের সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

প্রেস সচিব জানান, সফরের মূল আকর্ষণ ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সঙ্গে বৈঠক। এছাড়া চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের সিইওদের সঙ্গে বৈঠক হবে, যেখানে বাংলাদেশের শিল্পায়ন ও বিনিয়োগ প্রসারের বিষয়টি গুরুত্ব পাবে। চীনের স্বাস্থ্য খাতের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব গড়তে চায় বাংলাদেশ, যাতে তারা দেশে নতুন বিনিয়োগের সুযোগ খোঁজে।

সফরসূচির অংশ হিসেবে পিকিং বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন ড. মুহাম্মদ ইউনূস। এই সফর দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা