ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

আমিরাতে এক ঘণ্টায় ভিক্ষা করে ‘অবিশ্বাস্য’ অর্থ আয় করছে ভিক্ষুকরা

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ০৫:০৪:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ০৫:০৪:২৬ অপরাহ্ন
আমিরাতে এক ঘণ্টায় ভিক্ষা করে ‘অবিশ্বাস্য’ অর্থ আয় করছে ভিক্ষুকরা
সংযুক্ত আরব আমিরাতে ভিক্ষা করা আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু তা সত্ত্বেও রমজান মাস আসলে সেখানে ভিক্ষুকদের আনাগোনা বাড়ে। সবচেয়ে ভয়ানক বিষয়টি হলো সেখানে রোজার সময় কিছু মানুষ শুধুমাত্র ভিক্ষা করার জন্যই যান।



এমন অবস্থায় শারজাহর পুলিশ নতুন করে সাধারণ মানুষকে সতর্ক করেছে। তারা বলেছে, এখানে যারা ভিক্ষা করছে তারা অভাব থেকে এটি করছে না। মূলত ভিক্ষাকে তারা পেশা বানিয়েছে।

এছাড়া এই রমজান মাসে মাত্র এক ঘণ্টা ভিক্ষা করে কত অর্থ আয় করা যায় সেটি বাস্তবে দেখিয়েছে তারা। শারজাহর পুলিশ এক ব্যক্তিকে ভিক্ষুক সাজিয়ে রাস্তায় পাঠায়। দেখা যায় ওই ব্যক্তি মসজিদের সামনে ভিক্ষা করতে বসেছেন, দাঁড়িয়ে থাকা গাড়ির মানুষদের কাছে হাত পাতছেন। অনেক মানুষ তাকে ভিক্ষা দেনও। আর মাত্র ১ ঘণ্টা পর দেখা যায় ওই সাজানো ভিক্ষুক মানুষের কাছ থেকে ৩৫৭ দিরহাম ভিক্ষ পেয়েছেন। যা বাংলাদেশি অর্থে ১২ হাজার টাকারও বেশি।




মানে যদি কোনো বাধা ছাড়া কেউ ভিক্ষা করার সুযোগ পায় তাহলে তিনি কত অর্থ আয় করতে পারবেন, সেটি অকল্পনীয়। মূলত সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে আমিরাতে কিছু প্রতারক ভিক্ষার মাধ্যমে মানুষের সঙ্গে প্রতারণা করেন। এ কারণে সেখানে ভিক্ষা না দিতে উৎসাহিত করা হয়।  



শারহাজ পুলিশ বলেছে, যদি কেউ অন্যদের সহায়তা করতে চান তাহলে সেটি যেন বৈধ চ্যানেলের মাধ্যমে করেন। অর্থাৎ দাতব্য সংস্থাকে যেন অর্থ যেন, তারা অভাবী ও যাদের সত্যিই সহায়তা প্রয়োজন তাদের সেই সহায়তা পৌঁছে দেবে।

সূত্র: খালিজ টাইমস

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী