ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

উড়ে যাচ্ছে গাড়ি-বাড়ি, আমেরিকায় টর্নেডোতে মৃত্যু বেড়ে ৩৪

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ০৫:৪০:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ০৫:৪০:৫৬ অপরাহ্ন
উড়ে যাচ্ছে গাড়ি-বাড়ি, আমেরিকায় টর্নেডোতে মৃত্যু বেড়ে ৩৪
মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চলে ভয়াবহ টর্নেডোর তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিসৌরি, যেখানে ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, কানসাসে ৮ জন মারা গেছেন।

টর্নেডোর আঘাতে ধুলার ঝড়ের কারণে ৫৫টির বেশি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, প্রচণ্ড বাতাসে গাড়ি উড়ে যাচ্ছে, ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, সাতটি অঙ্গরাজ্যে প্রায় আড়াই লাখ বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এর মধ্যে মিশিগান, মিসৌরি ও ইলিনয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। মিসৌরির গভর্নর আরও টর্নেডোর সতর্কতা জারি করেছেন।

সিবিএস নিউজের তথ্যমতে, টর্নেডোর ধ্বংসযজ্ঞ টেক্সাস ও ওকলাহোমাতেও ছড়িয়ে পড়েছে। শতাধিক জায়গায় দাবানল ছড়িয়ে পড়েছে, এতে ইতোমধ্যে ২৭,৫০০ একর জমি পুড়ে গেছে। ওকলাহোমা ফরেস্ট্রি সার্ভিস ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। একই সঙ্গে নতুন করে বন্যার সতর্কতাও জারি করা হয়েছে।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, টর্নেডোর কারণে ব্যাপক প্রাণহানি ও সম্পদহানি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে উদ্ধারকাজ চলছে এবং ঝড়ের ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী