ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

দেশের পথে হামজা চৌধুরী, অপেক্ষায় কোটি ফুটবল ভক্ত

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৫ ১১:২৪:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৫ ১১:২৪:৪৪ পূর্বাহ্ন
দেশের পথে হামজা চৌধুরী, অপেক্ষায় কোটি ফুটবল ভক্ত
বাংলাদেশের ফুটবলে নতুন যুগের সূচনা করতে আসছেন ইংলিশ ফুটবলের ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। কিছুদিন আগেই বাংলাদেশ জাতীয় দলে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ ফুটবলার।

সোমবার (১৭ মার্চ) সকালে লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটে পৌঁছানোর কথা রয়েছে লেস্টার সিটির এই তারকার।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সামাজিক যোগাযোগমাধ্যমে হামজার বিমানে বসা একটি ছবি শেয়ার করে লিখেছে— "বেঙ্গল টাইগার ঘরে ফিরছেন। আরও জানতে আমাদের সঙ্গেই থাকুন।"

হামজার সঙ্গে বাংলাদেশে আসছেন তার মা, স্ত্রী ও সন্তান। সিলেটে পৌঁছানোর পর তিনি সরাসরি যাবেন হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে, যেখানে বিকেলে গ্রামবাসীরা তাকে সংবর্ধনা দেবে।

আগামী ২৫ মার্চ বিশ্বকাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচেই লাল-সবুজের জার্সিতে হামজাকে দেখার অপেক্ষায় রয়েছেন কোটি ফুটবল ভক্ত।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী

প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী