ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সোনা পাচার করা অভিনেত্রীকে নিয়ে বিধায়কের কুরুচিকর মন্তব্য

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৫ ০১:৩৭:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৫ ০১:৩৭:২০ অপরাহ্ন
সোনা পাচার করা অভিনেত্রীকে নিয়ে বিধায়কের কুরুচিকর মন্তব্য
সোনা পাচার মামলায় কন্নড় অভিনেত্রী রানিয়া রাওয়ের গ্রেপ্তারি নিয়ে চর্চা তুঙ্গে। তারই মধ্যে বেফাঁস মন্তব্য করে বিপাকে পড়েছেন কর্নাটকের বিজাপুরের বিজেপি বিধায়ক বসনগৌড়া পাতিল ইয়াৎনাল। তার কুরুচিকর মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।

রানিয়া রাওকে নিয়ে বিজেপি বিধায়ক বলেন, "গোটা শরীরের প্রতিটি ছিদ্রে সোনা লুকিয়ে পাচার করছিলেন এই অভিনেত্রী।" তার এমন মন্তব্যের পর বিভিন্ন পক্ষ থেকে কঠোর সমালোচনা করা হচ্ছে। বিধায়কের দাবি, সোনা পাচারের সঙ্গে বেশ কয়েকজন মন্ত্রীও যুক্ত আছেন, এবং তিনি বিধানসভায় তাদের নাম প্রকাশ করার হুমকিও দিয়েছেন।

পাতিল আরও বলেন, "আমি বিধানসভার অধিবেশনে যে মন্ত্রীরা যুক্ত তাদের নাম বলব। আমার কাছে সমস্ত তথ্য আছে। কোথা থেকে সোনা কেনা হয়েছিল, কোথায় লুকানো হয়েছিল, কীভাবে নিরাপত্তার বেড়াজাল টপকে পাচারের চেষ্টা হচ্ছিল, কারা তাকে সাহায্য করেছেন, তাদের সঙ্গে অভিনেত্রীর কী সম্পর্ক, সমস্ত তথ্য আমার কাছে রয়েছে। আমি সব জানিয়ে দেব।"

বিধায়কের এই মন্তব্যের পর নেটিজেনরা তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন। রানিয়া রাওয়ের ‘শরীরের প্রতিটি ছিদ্রে সোনা লুকনো’ মন্তব্যটি নিয়ে স্বাভাবিকভাবেই বিতর্ক উঠেছে।

গত ৩ মার্চ বেঙ্গালুরুর বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন রানিয়া। তার বাড়ি থেকে উদ্ধার হয় ২ কোটি ৬৭ লাখ টাকা এবং ২ কোটি টাকারও বেশি মূল্যের সোনা, তবে অভিনেত্রী কোনও রসিদ বা উৎসের কথা জানাতে পারেননি।

পরে দুবাইয়ের শুল্ক দপ্তর জানায়, গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে রানিয়া দুবাই থেকে সোনা কিনেছিলেন এবং তিনি ঘোষণা করেছিলেন যে, ওই সোনা নিয়ে তিনি জেনেভায় যেতে চান। তবে পরে তিনি সোনা নিয়ে ভারতেই ফিরে আসেন। পুলিশ নিশ্চিত হয় যে, বারবার দুবাই যাওয়ার ভ্রমণ ইতিহাস থেকে রানিয়া সোনা পাচারের সঙ্গে যুক্ত ছিলেন।

তবে, তদন্তকারীদের দাবি, রানিয়া একেবারেই তদন্তে সহযোগিতা করছেন না। এ ছাড়া, তিনি তদন্তকারীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন, যার মধ্যে রয়েছে মারধর এবং জোর করে সাদা কাগজে স্বাক্ষর করানোর অভিযোগ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা