ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

ঢাকায় আসছে পাকিস্তানি ব্যান্ড ‘জুনুন’

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৫ ০১:৫৭:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৫ ০১:৫৭:২৪ অপরাহ্ন
ঢাকায় আসছে পাকিস্তানি ব্যান্ড ‘জুনুন’
বাংলাদেশে সংগীত পরিবেশন করতে আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জুনুন’। ‘ভয়েস অব জুনন’ শিরোনামে কনসার্টটি আয়োজন করছে অ্যাসেনবাজ। আগামী মে মাসের ২ তারিখ রাজধানী ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই কনসার্ট।

প্রাথমিকভাবে শুধুমাত্র ব্যান্ডটির ভোকালিস্ট আলি আজমতের আসার কথা ছিল, কিন্তু নতুন ঘোষণায় জানা গেছে পুরো ব্যান্ড দলই আসছে।

এদিকে, কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে অনলাইনে। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে তিন ধাপে। ভিআইপি আর্লি বার্ড টিকিটের দাম ৬ হাজার ৯৯৯ টাকা, রেগুলার আর্লি বার্ড টিকিট ৩ হাজার ৯৯৯ টাকা এবং স্টুডেন্ট আর্লি বার্ড টিকিট ১ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে গেট সেট রকের অফিসিয়াল সাইটে।

এর আগে, বাংলাদেশে একাধিক আন্তর্জাতিক ব্যান্ড ও গায়ক পারফর্ম করেছেন। তাদের মধ্যে পাকিস্তানি গায়ক আতিফ আসলাম আর্মি স্টেডিয়ামে ঝড় তুলেছিলেন। এছাড়া, গত বছরের ১৫ নভেম্বর বাংলাদেশে এসেছিল পাকিস্তানি ব্যান্ড ‘কাবিশ’।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা