ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

অ্যালোভেরা ব্যবহার করার আগে জানুন এর পার্শ্বপ্রতিক্রিয়া

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৫ ০২:১৩:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৫ ০২:১৩:১৮ অপরাহ্ন
অ্যালোভেরা ব্যবহার করার আগে জানুন এর পার্শ্বপ্রতিক্রিয়া
অ্যালোভেরা ত্বক ও চুলের জন্য প্রাকৃতিকভাবে উপকারী একটি উপাদান। এটি ত্বক ও চুলের আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে। তবে শুধু অ্যালোভেরা ব্যবহার করলেই যে উপকার পাবেন এমন নয়। 

অ্যালোভেরা জেল ব্যবহার করার পর যদি ফলাফল না মেলে তা হলে এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানা জরুরি।


চলুন জেনে নেই এটি ব্যবহারের কিছু সতর্কতা।
১) অ্যালোভেরার গাছের পাতা যদি পচে যায়, তাহলে তার নির্যাস কখনো ব্যবহার করবেন না। যদি অ্যালোভেরা জেলের মধ্যে পচা গন্ধ থাকে তা ত্বকে না ব্যবহার করাই ভালো। শুধু তাজা অ্যালোভেরা জেলই ত্বক ও চুলের জন্য উপকারী।


২) অ্যালোভেরা সাধারণত ময়েশ্চারাইজিং উপাদান হিসেবে পরিচিত। তবে কিছু ক্ষেত্রে এটি চুলকে শুষ্কও করতে পারে। বিশেষত চুলের ডগা নষ্ট হয়ে যেতে পারে অ্যালোভেরা ব্যবহারের কারণে। তাই অ্যালোভেরা আপনার চুলের জন্য উপকারী কি না, তা আগে পরীক্ষা করে নিন।


৩) মাথার ত্বকে অ্যালোভেরা জেল ব্যবহারে অনেকের অ্যালার্জির সমস্যা হতে পারে। লালচে ভাব, চুলকানি দেখা দিতে পারে। তাই অ্যালোভেরা ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করা উচিত।

৪) অ্যালোভেরা ব্রণ কমাতে এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। কিন্তু যদি এটি আপনার ত্বকের জন্য উপযুক্ত না হয় তবে সমস্যা বাড়তে পারে।


ত্বকে অ্যালার্জি বা শুষ্কতা সৃষ্টি হতে পারে।
৫) কিছু ক্ষেত্রে, অ্যালোভেরা ত্বককে তৈলাক্ত করে দিতে পারে, যা ব্রণ সৃষ্টি করতে পারে। তাই অ্যালোভেরা ব্যবহার করার আগে কানের নিচে বা হাতে অল্প পরিমাণে মেখে পরীক্ষা করে নিন। এটি আপনার ত্বকের জন্য উপযুক্ত কি না।

সূত্র: এই সময়

কমেন্ট বক্স
পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?

পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?