ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

পদত্যাগ করলেন জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৫ ০২:৪৮:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৫ ০২:৪৮:১৫ অপরাহ্ন
পদত্যাগ করলেন জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিনসহ শতাধিক নেতাকর্মী দল থেকে পদত্যাগ করেছেন। সোমবার (১৭ মার্চ) মতলব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ডি এম আলাউদ্দিনের নেতৃত্বে তারা দল ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে ডি এম আলাউদ্দিন বলেন, "আমি অন্তর্বর্তী সরকারকে সমর্থন করি এবং জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্র-জনতার পক্ষে সক্রিয় ছিলাম। এখন আমি পদত্যাগ করে বিভিন্ন সামাজিক কাজ করে যেতে চাই। আমাদের আওয়ামী লীগের দোসর বলে। এজন্য আমি ক্ষমা চাই। এই দোসর দলের রাজনীতি আর করব না।"

পদত্যাগকৃত নেতাকর্মীদের মধ্যে মতলব দক্ষিণ উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিন, মতলব পৌর জাতীয় পার্টির সভাপতি মহসিন সরকার, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন জাপার সভাপতি সার্জেন কাদের, মতলব দক্ষিণ উপজেলার যুব সংহতির সভাপতি আলমগীর হোসেন, মতলব পৌরসভার ৪,৭,৩,৬,৯ ওয়ার্ডের জাপার সভাপতি আজিজুর রহমান স্বপন, বাপন আহমেদ, রায়হান ফরাজি, মনির প্রধান, ইছাক গাজী, মতলব পৌর মহিলা পার্টির সভাপতি কাজল রেখা, মতলব দক্ষিণ উপজেলা মহিলা জাপার সভাপতি শাহানা বেগম, যুগ্ম আহ্বায়ক জোহরা জান্নাত, তাহমিনা আক্তার, মতলব দক্ষিণ যুব সংহতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মানিক, মতলব পৌর জাপার যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মিয়াসহ শতাধিক নেতাকর্মী।

এ পদত্যাগের মধ্য দিয়ে মতলব দক্ষিণে জাতীয় পার্টির স্থানীয় শাখায় বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা