ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন করে বড় লোকসান পিসিবির

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৫ ০৩:২৩:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৫ ০৩:২৩:০১ অপরাহ্ন
চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন করে বড় লোকসান পিসিবির
২৯ বছর পর প্রথম আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পেয়েছিল পাকিস্তান। যা দেশটির ক্রিকেট ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে শুরুর দিকে মনে করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

এতদিন আইসিসি টুর্নামেন্ট না হওয়ায় পাকিস্তানের স্টেডিয়ামগুলো মেগা আসরের জন্য অনুপযুক্ত হয়ে পড়েছিল। এ কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে পিসিবি স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নেয় এবং তিনটি স্টেডিয়াম (লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি) চূড়ান্ত করা হয়। ইংরেজ দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’ জানায়, স্টেডিয়াম সংস্কারের জন্য পিসিবি ১৮ বিলিয়ন পাকিস্তান রুপি খরচ করে এবং ৪০ মিলিয়ন ডলার ব্যয় করে প্রস্তুতিতে। সব মিলিয়ে পাকিস্তানের ব্যয় প্রায় ৯৩ মিলিয়ন মার্কিন ডলার।

শুরুতে এককভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের পরিকল্পনা ছিল পিসিবির, তবে ভারত পাকিস্তানে গিয়ে খেলতে রাজি না হওয়ায় সমঝোতার মাধ্যমে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে হয়। ভারতের জন্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাই স্টেডিয়াম চূড়ান্ত করা হয়। এর ফলে ১৫ ম্যাচের টুর্নামেন্টের ৫ ম্যাচই দুবাইয়ে অনুষ্ঠিত হয়। পাকিস্তানে আয়োজন হতে যাওয়া ১০ ম্যাচের মধ্যে ৩টি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

পাকিস্তান ঘরের মাঠে মাত্র এক ম্যাচ আয়োজিত করতে পারলেও, পিসিবি ৯৩ মিলিয়ন ডলার খরচ করার পর হোস্টিং ফি, টিকিট বিক্রয় এবং স্পন্সরশিপ থেকে মাত্র ৬ মিলিয়ন ডলার আয় করতে পেরেছে। ফলে পিসিবির ক্ষতি হয়েছে প্রায় ৮৫ শতাংশ।

এই আর্থিক ক্ষতির প্রভাব পড়েছে ক্রিকেটারদের উপরও। ন্যাশনাল লিগ-২০ তে অংশ নেওয়া ক্রিকেটারদের ম্যাচ ফি'র ৭৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেয় পিসিবি। তবে বোর্ড চেয়ারম্যান মহসিন নকভি এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বিষয়টি পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা