ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে বৃহস্পতিবার গেজেট

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৫ ০৪:৩৩:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৫ ০৪:৩৩:২২ অপরাহ্ন
নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে বৃহস্পতিবার গেজেট

নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০৯ সংশোধনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২০ মার্চ) আইনটি সংশোধন করে গেজেট প্রকাশ করা হবে।

সোমবার (১৭ মার্চ) উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য জানান।


আইন উপদেষ্টা বলেন, বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে ধর্ষণের পরীক্ষার জন্য চট্টগ্রাম ও রাজশাহীতে আরও দুটি ল্যাব প্রতিষ্ঠা করা হবে।

তিনি বলেন, শিশু ধর্ষণ মামলার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল করা হবে। এ ছাড়া বিয়ের আশ্বাসে সম্মতি নিয়ে ধর্ষণের ক্ষেত্রে আলাদা আইন করা হবে।
 


আসিফ নজরুল বলেন, সম্মতি ছাড়া ধর্ষণের ক্ষেত্রে শুধু পুরুষ নয়, যে কোনো ব্যক্তির মাধ্যমে ধর্ষণকে শাস্তির আওতায় আনা হবে।

আইন উপদেষ্টা বলেন, আদালত চাইলে ডিএনএ রিপোর্ট ছাড়াই মেডিকেল সার্টিফিকেট ও পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার করতে পারবেন।

তবে মিথ্যা মামলা হলে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান আসিফ নজরুল।
 

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম