ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপের পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী

‘ট্রিট’ পেয়ে চুরি করা দামি মোবাইল ফোন ফেরত দিল বানর

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৫ ০৫:১৮:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৫ ০৫:১৮:০০ অপরাহ্ন
‘ট্রিট’ পেয়ে চুরি করা দামি মোবাইল ফোন ফেরত দিল বানর
ভারতের এক ব্যক্তির একটি দামি মোবাইল ফোন চুরি করেছিল এক বানর, পরে পছন্দমত ‘ট্রিট’ পেয়ে ডিভাইসটি ফেরত দিয়েছে বুদ্ধিমান প্রাণীটি।ঘটনাটি ঘটেছে ভারতের বৃন্দাবনে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী, রাস্তায় থাকা ওই ব্যক্তির মোবাইল ফোনটি হঠাৎ ছিনিয়ে নেয় বানরটি, তারপর পাশের একটি ভবনের কার্নিশে উঠে যায়। ফোনটি ফেরত দেওয়ার জন্য নিচে দাাঁড়িয়ে কাকুতিমিনতি করতে থাকেন ওই ব্যক্তি। এ সময় তার সঙ্গে আরও দুইজন এসে যোগ দেন।

তারা সবাই মিলে অনুরোধ করতে থাকলেও বানরটি শক্ত করে মোবাইল ফোনটি ধরে রাখে। প্রায় দেড় লাখ রুপির ওই মোবাইল ফোন হারানোর শঙ্কায় পড়ে যান মালিক।তারা বুদ্ধি করে বানরের উদ্দেশে বিভিন্ন খাবার ছুড়ে দিতে থাকেন। কিন্তু কিছুই পছন্দ হচ্ছিল না প্রাণীটির। এতে ফোনের মালিক উদ্বিগ্ন হয়ে ওঠেন।

কার্তিক রাঠোর নামের এক ব্যক্তি এই ঘটনার একটি ভিডিও তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন। সেখানে বানরটিকে ফোন হাতে একটি ভবনের কার্নিশে বসে থাকতে দেখা যায়। নিচে দাঁড়িয়ে আছেন তিন ব্যক্তি। বানর যেন ফোনটি ছেড়ে দেয় তা করানোর চেষ্টা করছিলেন তারা। কিন্তু মানাতে পারছিলেন না।




পরে তাদের ছুড়ে দেওয়া একটি খাবার পছন্দ হয় বানরটির। কাছাকাছি আসা একটি ম্যাংগো ড্রিংসের প্যাকেট আকড়ে ধরে সে। সম্ভবত এটি পাওয়ার জন্যই ফোনটি জব্দ করে রেখেছিল দুষ্ট প্রাণীটি।

ভিডিওতে দেখা যায়, ম্যাংগো ড্রিংসের প্যাকেটি পাওয়ার পরপরই বানরটি ফোনটি নিচে ফেলে দেয় আর নিচের থাকা লোকজন সেটি লুফে নেন। হাঁফ ছেড়ে বাঁচেন মালিক। মোবাইল সেটটি ছিল স্যামসাং এস২৫ আল্টা স্মার্টফোন।

সামাজিক মাধ্যমে আসা নাটকীয় এ ঘটনার ওই ভিডিওটি ভাইরাল হয়েছে। বহু ব্যবহারকারী এতে মন্তব্য করেছেন। তাদের অনেকে লিখেছেন, বানরটা ব্যবসা বোঝে। সে ভালো ব্যবসায়ী। আরেকজন লিখেছেন, বানরটি বিনিময় প্রথার ওস্তাদ হয়ে উঠেছে।


ভারতের বানর অধ্যুষিত শহর মথুরা ও বৃন্দাবনে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে বলে মন্তব্য করেছেন অনেক ব্যবহারকারী। তাদের মধ্যে কেউ কেউ নিজেদের অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেনমোহর স্ত্রীর অধিকার, আর্থিক সংকট দেখিয়ে দায় এড়াতে পারবেন না স্বামী: হাইকোর্ট

দেনমোহর স্ত্রীর অধিকার, আর্থিক সংকট দেখিয়ে দায় এড়াতে পারবেন না স্বামী: হাইকোর্ট