ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দানবীয় ঘূর্ণিঝড়ের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে ৪০ জনের মৃত্যু

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৫ ০৫:২৬:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৫ ০৫:২৬:৩৩ অপরাহ্ন
দানবীয় ঘূর্ণিঝড়ের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে ৪০ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে দানবীয় ঘূর্ণিঝড়। টর্নেডোর তাণ্ডবে সাত অঙ্গরাজ্যে এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। টর্নেডো এখন অগ্রসর হচ্ছে পূর্ব দিকে। নর্থ ক্যারোলাইনা আর ভার্জিনিয়ার জন্য জরুরি সতর্কতা জারি করা হয়েছে। এদিকে ওকলাহোমায় জ্বলছে ভয়াবহ দাবানল।

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে শক্তিশালী টর্নেডোর তাণ্ডব বিমান থেকে ধারণ করেছেন এক যাত্রী। ভয়াবহতা আরও স্পষ্ট হয়েছে টর্নেডোর পর। দক্ষিণাঞ্চলে আলাবামা অঙ্গরাজ্যে টর্নেডো পরবর্তী দৃশ্য এটি। উপড়ে পড়েছে গাড়ি, ঝড়ো বাতাসে বিধ্বস্ত হয়ে গেছে ঘরবাড়ি। ব্যতিক্রম নয় আরেক অঙ্গরাজ্য মিসৌরির অবস্থাও।

শনিবার রাতভর দেশটির মধ্য পশ্চিম ও দক্ষিণ পূর্বাঞ্চল দিয়ে বয়ে যাওয়া এই টর্নেডোতে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে সাত অঙ্গরাজ্য। মিসৌরি, কানসাস, মিসিসিপি, আলাবামা, টেক্সাস আর ওকলাহোমায় জারি করা হয়েছে জরুরি অবস্থা।

টর্নেডোটি এখন অগ্রসর হচ্ছে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে। ঝড় যেদিক দিয়ে অগ্রসর হচ্ছে, সেদিকেই তৈরি হচ্ছে তীব্র ধূলিঝড় আর হারিকেন সদৃশ বাতাস, যা আরও শক্তিশালী করছে টর্নেডোকে। ভারি বৃষ্টিপাতে সাধারণ মানুষের জন্য পরিস্থিতি আরও কঠিন হচ্ছে। এখন পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন ৩ লাখের বেশি মানুষ।

পেনসিলভেনিয়া থেকে ফ্লোরিডা পর্যন্ত ৫ কোটি মানুষকে তীব্র ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। টর্নেডো আঘাত হানতে পারে জর্জিয়াতেও। দেশটির আবহাওয়া বিভাগ বলছে, সোমবার নাগাদ নর্থ ক্যারোলাইনা আর ভার্জিনিয়া গিয়ে শেষ হবে এই টর্নেডোর তাণ্ডব।

পেনসিলভেনিয়া, নিউইয়র্ক, মধ্য আটলান্টিক ও দক্ষিণ-পূর্বাঞ্চলের অঙ্গরাজ্যগুলোকে এখনও ঝড়ের সতর্কবার্তা দেয়া হচ্ছে। ভয়ঙ্কর এই ঝড়ের আঘাতে শত শত ঘরবাড়ি, স্কুল আর ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, ঝড়ো বাতাসে ওকলাহোমায় দেড় শতাধিক দাবানল জ্বলে উঠেছে। পুড়ে গেছে ১ লাখ ৭০ হাজার একর এলাকা। আলাবামাতেও জ্বলছে আগুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ক্ষয়ক্ষতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তা কর্মীদের।

কমেন্ট বক্স
অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র

অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র