ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বিসিবির অর্থ আত্মসাতের অভিযোগে পাপনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ০২:০৫:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ০২:০৫:৩৬ অপরাহ্ন
বিসিবির অর্থ আত্মসাতের অভিযোগে পাপনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। ভার্চুয়াল মিটিংয়ে অংশ নিয়ে বিসিবিতে জমা দিয়েছিলেন পদত্যাগপত্র। বিসিবির এই সাবেক সভাপতির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে ক্রিকেট বোর্ডের অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক। 


২০১২ সাল থেকে বিসিবির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন পাপন। এই দীর্ঘ সময়ে প্রতিষ্ঠানটিতে তার একক কতৃত্ব চলত বলে অনেকেই দাবি করেন। গত বছর জানুয়ারিতে সাধারণ নির্বাচনের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রীত্বও পান তিনি। তবে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর গত ২১ আগস্ট বিসিবির সভাপতির দায়িত্ব ছাড়েন তিনি। 


গত রোববার (১৬ মার্চ) দুর্নীতির অভিযোগে কিশোরগঞ্জ-৬ আসনের এই সাবেক সংসদ সদস্য ও বিসিবির সাবেক সভাপতি এবং তার স্ত্রী রোকসানা হাসানসহ পরিবারের অন্য সদস্যদের ২৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছিল আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দিয়েছিলেন। এবার ক্রিকেট বোর্ডেও পাপনের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে প্রতিষ্ঠানটি। 
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা