ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সেহরির সময় হামলা, ধ্বংসস্তূপ থেকে বের হচ্ছে লাশের পর লাশ

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ০২:০৮:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ০২:০৮:০২ অপরাহ্ন
সেহরির সময় হামলা, ধ্বংসস্তূপ থেকে বের হচ্ছে লাশের পর লাশ
গাজা শহরের ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক লাশ উদ্ধার করা হচ্ছে বলে জানা গেছে। মরদেহগুলো স্থানান্তর করা হচ্ছে আল-আহলি আরব হাসপাতালে। বাসিন্দারা ধ্বংসস্তূপে তাদের পরিবারের সদস্যদের খুঁজছেন।মঙ্গলবার (১৮ মার্চ) কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরা এসব তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়, আবাসিক ভবনসহ বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্তের পাশাপাশি হতাহত হয়েছেন অসংখ্য মানুষ, যাদের বেশির ভাগই নারী ও শিশু। এছাড়া এ হামলায় হামাসের এক জেষ্ঠ্য নিরাপত্তা কর্মকর্তাও নিহত হয়েছেন। এখনও বহু লোক নিখোঁজ রয়েছেন। তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বাসিন্দারা এখনও তাদের পরিবারের সদস্যদের খুঁজছেন।


 
গাজার মেডিকেল সূত্রে জানা গেছে, এ পর্যন্ত গাজাজুড়ে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ৩৪২ জন নিহত হয়েছেন। এখন পর্যন্ত নিহতদের মধ্যে উত্তরাঞ্চলের ১৫৪ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।এতে আরও বলা হয়, পশ্চিম গাজা সিটিতে বোমা হামলার তীব্রতা এতটাই ভয়াবহ যে নিহত অনেক মানুষের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। তাদের দেহের খণ্ডাংশ রাস্তা এবং অন্যান্য বাড়ির উঠান থেকে উদ্ধার করা হয়।
 
বেঁচে ফেরা বাসিন্দারা বলেন, সবাই টুকরা টুকরা হয়ে গেছে। আমাদের বাড়ি-ঘর সব ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষকে বের করা হচ্ছে। সেহরির কিছুক্ষণ আগে আমরা ঘুমিয়ে ছিলাম, তখনই বোমা পড়া শুরু। মনে হলো, পুরো বাড়িটাই আমাদের ওপর ভেঙে পড়ল।
 

মার্কিন মধ্যস্থতায় গাজার সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেষ্টা চলছিল। তবে বন্দি বিনিময়সহ গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে মতপার্থক্য থাকায় আলোচনায় সাফল্য আসেনি। এতে সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।
 

 
ইসরাইল জানিয়েছে, তারা আগের চেয়ে আরও শক্তিশালী সামরিক অভিযান পরিচালনা করবে। স্থল অভিযানেরও হুমকি দিয়েছে তেল আবিব। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, সংঘাতের এই নতুন ধাপে গাজায় মানবিক পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করবে।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা