ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ

ডেমরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক বাবার মৃত্যু, ছেলে আহত

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ০২:২০:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ০২:২০:০০ অপরাহ্ন
ডেমরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক বাবার মৃত্যু, ছেলে আহত
রাজধানীর ডেমরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক ওবায়দুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় তাঁর ছেলে লাবিব (১৪) গুরুতর আহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ডেমরার মীরপাড়া সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক সকাল পৌনে ১০টার দিকে ওবায়দুল ইসলামকে মৃত ঘোষণা করেন।


নিহত ওবায়দুল ইসলামের ভাই আতিকুল ইসলাম মুন্সি বলেন, তাঁর ভাই পেশায় ব্যবসায়ী। যাত্রাবাড়ীর দক্ষিণ মাতুয়াইল মুন্সিবাড়ি এলাকায় থাকতেন। বাবার নাম আব্দুর রব মুন্সি।

আহত ছেলে লাবিব মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সে হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার অবস্থা আশঙ্কাজনক।


হাসপাতালে পথচারী মো. জীবন বলেন, সকালে ছেলেকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় অছিম পরিবহনের একটি বাস সামনে থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তারা দুজন। প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। সেখান থেকে ওবায়দুলকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় তাঁর। ঘটনার পরপরই সেখানে থাকা সার্জেন্ট পুলিশ বাসটিকে জব্দ করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মৃত ব্যক্তির ছেলে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি আছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা

দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা