ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ

বিশ্ববাজারে কমেছে সয়াবিন-ক্যানোলা তেলের দাম, ঊর্ধ্বমুখী পাম ও সূর্যমুখী

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ০২:২২:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ০২:২২:২৭ অপরাহ্ন
বিশ্ববাজারে কমেছে সয়াবিন-ক্যানোলা তেলের দাম, ঊর্ধ্বমুখী পাম ও সূর্যমুখী
বিশ্ববাজারে কমতে শুরু করেছে সয়াবিন বীজ ও ক্যানোলা তেলের দাম। তবে ঊর্ধ্বমুখী সানফ্লাওয়ার ও পাম তেল। পূর্বাভাস বলছে, সয়াবিন বীজ ও ক্যানোলার দাম নিম্নমুখী থাকলেও বছর জুড়েই ঊর্ধ্বমুখী থাকবে সানফ্লাওয়ার ও পাম তেলের দাম।

বিশ্ববাজারে কমতির দিকে সয়াবিন বীজের দাম। মঙ্গলবার (১৮ মার্চ) সকালে প্রতি কেজি বিক্রি হচ্ছে শূন্য দশমিক ৭০ ডলারে। প্রথম প্রান্তিকের পূর্বাভাস অনুযায়ী, তেলের দাম আরও কমে শূন্য দশমিক ৬০ ডলারে নামতে পারে।

 
এদিকে, ঊর্ধ্বমুখী পাম অয়েলের দাম। প্রতি টন বিক্রি হয়েছে ১ হাজার ১১ ডলারে। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে শূন্য দশমিক ২২ শতাংশ। চলতি প্রান্তিকে বেড়ে এক হাজার ৩০ ডলারের পূর্বাভাস দিচ্ছে মার্কিন গবেষণা সংস্থা ট্রেডিং ইকোনমিকস।
 

 
সপ্তাহ ব্যবধানে শূন্য দশমিক ৬৩ শতাংশ দাম কমলেও এক দিনের ব্যবধানে এক ডলার ৩০ সেন্ট বেড়ে প্রতি টন সানফ্লাওয়ার তেল বিক্রি হচ্ছে এক হাজার ৩শ ৪৭ ডলারে। আরেক ভোজ্যতেলের ক্যানোলা অয়েলের দামও কিছুটা নিম্নমুখী। প্রতি মেট্রিক টন বিক্রি হচ্ছে ৩৯৭ ডলারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা

দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা