ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফর, স্থগিত হলো একনেকের বৈঠক সাইবার হামলার কবলে জনতা ব্যাংকের ওয়েবসাইট রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২ সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট   বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে: আইজিপি প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৯ ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় গাজীপুরে গুদামের আগুন নিয়ন্ত্রণে মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার: ধর্মমন্ত্রী শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

বিয়ে করলেন গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতা রাফি, কনে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ০৩:১২:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ০৩:১২:১৭ অপরাহ্ন
বিয়ে করলেন গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতা রাফি, কনে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বিয়ে করেছেন। আজ সোমবার সন্ধ্যায় রাফি নিজেই ছবিসহ বিয়ের ফেসবুকে জানিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সূত্র জানা যায়, নেত্রকোণা জেলার সন্তান রাফি বরগুনার এক মেয়েকে বিয়ে করেছেন। কনের নাম জান্নাতুল ফেরদৌসী। সবে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন তিনি।


খান তালাতের এক আত্মীয়ের বাসায় ছোট পরিসরে পারিবারিকভাবে বিয়ের আয়োজন হচ্ছে। এতে দুই পক্ষের নিকটাত্মীয়রা উপস্থিত রয়েছেন।

খান তালাত মাহমুদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায়। তিনি ওই উপজেলার জয়পুরের তারিকুল ইসলাম খানের ছেলে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছেন। আন্দোলন চলাকালে ছাত্রলীগের নেতা–কর্মীরা তাঁকে মারধরও করেছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান