ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

সাবেক আইজিপি সৈয়দ সিরাজুল ইসলাম আর নেই

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ০৩:৩৪:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ০৩:৩৪:১৩ অপরাহ্ন
সাবেক আইজিপি সৈয়দ সিরাজুল ইসলাম আর নেই
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সিরাজুল ইসলাম (৭৫) আর নেই। মরহুমের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্যরা। সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।


মঙ্গলবার (১৮ মার্চ) সকালে রাজারবাগ পুলিশ লাইনসের এসআই শিরু মিয়া মিলনায়তনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সদস্য ও মরহুমের স্বজনরা অংশ নেন।


জানাজা শেষে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আইজিপি। এরপর বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির নেতারাও শ্রদ্ধা নিবেদন করেন। মরহুমকে পুলিশ বাহিনীর পক্ষ থেকে অফিসিয়াল ফিউনারেল দেয়া হয়।



সৈয়দ সিরাজুল ইসলাম ১৯৭৩ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি রাজশাহী ও খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এবং রাজশাহীর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি পিপিএম পদক লাভ করেন।

১৯৪৯ সালে মাগুরা জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন সৈয়দ সিরাজুল ইসলাম। মঙ্গলবার তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী