ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী

ভোগান্তি এড়াতে আগেই ঢাকা ছাড়ছেন অনেকে, কমলাপুরে ভিড়

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ০৩:৫২:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ০৩:৫২:২৮ অপরাহ্ন
ভোগান্তি এড়াতে আগেই ঢাকা ছাড়ছেন অনেকে, কমলাপুরে ভিড়
ঈদে নাড়ির টানে বাড়ি ফেরেন মানুষ। ঢাকা থেকে রেলপথে বাড়ি ফিরতে টিকিট পাওয়ার জন্য অনেকটা যুদ্ধই করতে হয় যাত্রীদের। কয়েক হাজার টিকিটের অপেক্ষায় থাকেন লাখের বেশি যাত্রী। তবে টিকিট পাননা অনেকেই। যাত্রা আরামদায়ক ও সুবিধাজনক হওয়ায় অনেকেই রেলপথকে বেছে নেন। আগামী ২৪ মার্চ থেকে ট্রেনে ঈদযাত্রা শুরু হবে। তবে এর আগেই বাড়ি ফিরছেন অনেকে।



স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ঈদযাত্রা শুরু না হলেও অনেকে আগেভাগে বাড়ি ফিরছেন। অনেকেই হয়তো টিকিট সংগ্রহ করতে পারেন না, এজন্য তারা আগেই ঢাকা ছাড়েন। স্টেশনে আসা যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা ভোগান্তি এড়াতে পরিবারের সদস্যদের আগেই গ্রামে পাঠিয়ে দিচ্ছেন। কেননা ঈদের সময় যাত্রীদের বাড়তি চাপ থাকায় প্রচুর ভোগন্তি পোহাতে হয়। সেজন্যই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন।


সিল্ক সিটি এক্সপ্রেসের যাত্রী তমালিকা খাতুন বলেন, আমি আমার দুই বাচ্চা নিয়ে আগেই চলে যাচ্ছি। ঈদের আগ মুহূর্তে যেতে গেলে অনেক ভোগান্তিতে পড়তে হয়। সেসময় যাত্রীদের ভিড় থাকে অনেক। আর টিকিটও পাওয়া যায় না। এজন্য আগে যাচ্ছি। আমার হাজব্যান্ড পরে যাবে।



মধুমতি এক্সপ্রেসের যাত্রী আলামিন বলেন, পরিবার নিয়ে রাজশাহী যাচ্ছি। আমার ছেলেটা ছোট, ওর আম্মু একা নিয়ে যেতে পারবে না। এজন্য আমি সঙ্গে যাচ্ছি। ওদের রেখে পরশুদিনই ঢাকা ব্যাক করব।



অধিক যাত্রীর সমাগম শুরু হওয়ায় টিকিট চেকিংয়ে কড়াকড়ি অবস্থা দেখা গেছে স্টেশন এলাকায়। স্টেশনে প্রবেশ ও প্রস্থানের সময় যাত্রীদের টিকিট চেক করা হচ্ছে। বিনা টিকিটের যাত্রী পেলে সঙ্গে সঙ্গে জরিমানা করা হচ্ছে।


 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর