ঢাকা , শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? ক্রিকবাজ–এর প্রতিবেদন - বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী দক্ষিণ আফ্রিকার ইরানি দূতাবাসের ফান পোস্ট- ডালিমের জুস পান করলে তেল আবিবে হামলা হবে আরও ‘নির্ভুল আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প নির্বাচনে ‘এক্সট্রা অর্ডিনারি ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, আল্লাহর দরবারে মামলা দিয়েছি: গোলাম পরওয়ার এআইয়ের পরামর্শে মাকে হাতুড়ি দিয়ে হত্যা করে ছেলে নেপালে জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা গ্রেপ্তার সৌদিতে বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় ১২ মার্কিন সেনা আহত, ২ জনের অবস্থা গুরুতর জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র হচ্ছে বগুড়ায় যশোরে যাত্রীবাহী বাসে আগুন ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের রেজিস্ট্রেশন স্থগিত ট্রাম্পের পিছু হটা কৌশল নাকি বাজারের ভয়? নামতে না পেরে দেড় ঘণ্টা আকাশে চক্কর কাটল মমতাকে বহনকারী বিমান ছিনতাইকালে হাত ফসকে বেরিয়ে যাওয়া গুলিতে প্রাণ গেল আরেক ছিনতাইকারীর নিহত হওয়ার আগে তোলা খামেনির জীবনের শেষ ছবি প্রকাশ করল ইরান শেরপুরে আবাসিক ভবনে ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা শেরপুরে আবাসিক ভবনে ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা সাতসকালে ৬৫৯০ টাকা কমলো স্বর্ণের দাম, ভরি কত?

দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি গণঅধিকার পরিষদের

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ০৪:০০:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ০৪:০০:৪৮ অপরাহ্ন
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি গণঅধিকার পরিষদের
অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ।মঙ্গলবার গণঅধিকার পরিষদের বিজয়নগর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির সহ-সভাপতি ফারুক হাসান।


তিনি বলেন, বর্তমান সরকারের নিরপেক্ষতা বজায় রাখতে ছাত্র প্রতিনিধি দাবি করা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে থাকা দুই ছাত্রনেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাফফুজ আলমকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে।


ফারুক হাসান বলেন, তারা যদি পদত্যাগ না করেন তাহলে অন্যান্য সব রাজনৈতিক দল ও বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করবে গণঅধিকার পরিষদ, বলেন তিনি।


 তিনি বলেন, এই সরকার জনগণের সরকার। কিন্তু জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করে একটি রাজনৈতিক দলকে পেছন থেকে পৃষ্ঠপোষকতা দিয়ে সবল করছে। এখান থেকে আমাদের সংশয় ও সন্দেহের উদ্রেক হয়েছে। এই সরকার জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করলে, জনগণ তাদের বিরুদ্ধেও দাঁড়াবে।


এই নেতা বলেন, রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে। এই লক্ষ্যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের পুনর্গঠন জরুরি। যেহেতু এই উপদেষ্টা পরিষদে বিতর্কিত ব্যক্তিরা রয়েছে। 


হাইকোর্টের রায় অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হওয়া জরুরি। গণঅধিকার পরিষদ গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও রোডম্যাপ দাবি করছে। 


তিনি আরও বলেন, আমরা মনে করি, প্রধান উপদেষ্টার গতকালের বক্তব্য অনুযায়ী ডিসেম্বরের নির্বাচনের আগে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার জরুরি। এজন্য দরকার জাতীয় ঐক্যমত। কিন্তু উপদেষ্টাদের বক্তব্যে জাতীয় ঐক্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ক্রিকবাজ–এর প্রতিবেদন  - বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী

ক্রিকবাজ–এর প্রতিবেদন - বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী