ঢাকা , শুক্রবার, ২২ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তে কমিশন চেয়ে করা রিট খারিজ করলো হাইকোর্ট মাঝ আকাশে বিমানে বিশৃঙ্খলার মাঝেই ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ মাথাবিহীন ৭ টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২ ঘণ্টার পর ঘন্টা বসে থাকছেন? ভয়াবহ বিপদের বিষয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর মাদারীপুরে ভাড়া বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস জুলাইয়ের গ্রাফিতি অপসারণে মেয়রের কোনো নির্দেশনা নেই : চসিক ওয়াশিংটনের ‘কঠোর ৫ দফা’ প্রত্যাখ্যান তেহরানের ‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের কঙ্গোতে ইবোলায় ৮০ জনের মৃত্যু, বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা ডব্লিউএইচওর আ. লীগ নেতার বিরুদ্ধে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ নাইক্ষ্যংছড়িতে অসুস্থ মা হাতির মৃত্যু, শাবকের কান্না ও আহাজারিতে ভারী লোকালয় দড়ি ছাড়াই ঘুরে বেড়ায় ১৩শ কেজির ‘নেইমার

মারা গেলেন কান পুরস্কারজয়ী অভিনেত্রী এমিলি দ্যকেন

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ০৪:০৮:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ০৪:১৪:০০ অপরাহ্ন
মারা গেলেন কান পুরস্কারজয়ী অভিনেত্রী এমিলি দ্যকেন
কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর জন্য পুরস্কারপ্রাপ্ত বেলজিয়ান অভিনেত্রী এমিলি দ্যকেন মারা গেছেন। রোববার (১৬ মার্চ) রাতে ফ্রান্সের একটি হাসপাতালে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৪৩ বছর বয়স হয়েছিল। মৃত্যুর সময় স্বামী, লেখক মিশেল ফেরাচ্চি এবং মেয়ে মিলা সাভারেসকে রেখে গেছেন এ অভিনেত্রী।


যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী অভিনেত্রীর পরিবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। জানিয়েছে, প্যারিসের বাইরে একটি হাসপাতালে বিরল ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এমিলি দ্যকেনের। এর আগে ২০২৩ সালে অ্যাড্রেনোকোর্টিক্যাল কার্সিনোমা শনাক্তের খবর জানানো হয়েছিল। এটি কিডনির অ্যাড্রিনাল গ্রন্থির ক্যানসার।


এ অভিনেত্রী ১৯৮৯ সালে ডার্ডেন ব্রাদার্সের ‘রোসেটা’ সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিলেন।

১৯৮১ সালের ২৯ আগস্ট বেলজিয়ামের বেলোইলে জন্মগ্রহণ করেন এমিলি দ্যকেন। মাত্র ১৮ বছর বয়সে ‘রোসেটা’ সিনেমায় অভিনয় করেন তিনি। এটি ছিল একজন কিশোরীর গল্প, যিনি মদ্যপ মায়ের সঙ্গে ট্রেলার পার্কে থাকেন। এতে অনবদ্য অভিনয়ের জন্য কান চলচ্চিত্র উৎসবের মর্যাদাপূর্ণ সেরা অভিনেত্রীর পুরস্কার এনে দেয়। এছাড়া ১৯৯৯ সালের উৎসবে পাম ডি’অরও লাভ করে সিনেমাটি।



এমিলি দ্যকেন ক্রিস্টোফ গ্যান্সের কর্মার্শিয়াল সফল সিনেমা ‘ব্রাদারহুড অব দ্য উলফ’ (২০০১) এবং পরবর্তীতে মূলধারার ও স্বাধীন সিনেমার মিশ্রণেও অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে ফিলিপ লিওরেটের ‘দ্য লাইট’ (২০০৪), ২০০৯ সালের নাটক ‘দ্য গার্ল অন্য দ্য ট্রেন’, ক্যাথেরিন ডেনুভ এবং ফ্রাঙ্ক রিচার্ডের ২০১০ সালের ভৌথিক সিনেমা ‘দ্য প্যাক’।

এ অভিনেত্রীর অন্যান্য উল্লেখযোগ্য কৃতিত্বের মধ্যে রয়েছে ‘বেলজিয়ান রোম-কম ‘নট মাই টাইপ’ (২০১৪), রাজনৈতিক নাটক ‘দিস ইজ আওয়ার ল্যান্ড’ (২০১৭), ইমানুয়েল মুরেটের ‘লাভ অ্যাফেয়ার’ (২০২০) এবং লুকাস ধন্টের ‘ক্লোজ’(২০২২)। তার অভিনীত শেষ সিনেমা ছিল ইংরেজি ভাষার ‘সারভাইভ’।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘হানিমুন’-এর জন্য  ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে  কানাডার নারসিসে

‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে