ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ছাত্রদের নতুন দলের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই : মাসুদ সাঈদী

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ০৪:১৫:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ০৪:১৫:৪৫ অপরাহ্ন
ছাত্রদের নতুন দলের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই : মাসুদ সাঈদী
প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, ছাত্রদের নতুন দলের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই। আমার জানামতে ছাত্রদের দল গঠনে জামায়াতের কোনো ভূমিকা নেই। ছাত্ররা যে জুলাই বিপ্লবের ঘোষণা দিতে চায়, তারা যে সম্ভাবনাকে সামনে নিয়ে আন্দোলন করেছে এবং ফ্যাসিস্ট সরকার পতনের জন্য বিশাল ভূমিকা পালন করেছে সেই সম্ভাবনাকে তারা বাস্তবায়ন করতে চায়। তারা দেখেছে রাজনৈতিক দলের প্রভাবটাই বেশি, তাই আমার মনে হয় তারা ধারণা করেছে ছাত্র হিসেবে তা সম্ভব নয়, তাই দল গঠন করেছে।



মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক অডিটোরিয়ামে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মাসুদ সাঈদী বলেন, রাজনৈতিক দল সরকারে যাওয়ার আগে অনেক প্রতিশ্রুতি দেয় কিন্তু চেয়ারে বসে সেটা পালন করে না। সেটা অতীত ইতিহাস। ছাত্ররা হয়তো অতীত ইতিহাসকে খুব ভালোভাবে মাথায় রেখেছে। এজন্য তারা সরকার বা যেকোনো রাজনৈতিক দলের নীতিকথার ওপর আস্থা রাখতে পারছে না, বিশ্বাস রাখতে পারছে না। তাদের দাবি আদায়ের জন্য সম্ভবত তারা নিজেরাই দল গঠন করেছে।




তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একটি বড় দল যেখানে কোনো বিবাদ নেই, মতভেদ নেই, চেয়ার ভাঙাভাঙি নেই। তার কারণ সংগঠন যাকে মনে করে তাকেই মনোনয়ন দেয় এবং সকলে তা মেনে নেন। যে আসনে যাকে মনোনয়ন দিলে আসনটি দলকে উপহার দিতে পারবে তাকেই দল মনোনয়ন দিয়েছে। জামায়াতে ইসলামীতে কোনো পরিবারতন্ত্রের সুযোগ নেই। সংসদ নির্বাচনে দল যোগ্যতার ভিত্তিতে মনোনয়ন দিয়েছে। আমরা যেহেতু পরিবারের সিদ্ধান্তে রাজনীতি করি না তাই দল যাকে যে আসনে মনোনয়ন দিয়েছে সে আসনেই থাকবে। সংগঠনে ব্যক্তির ইচ্ছার কোনো সুযোগ নেই।



জেলা জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের সম্পাদক সোহরাব হোসেন জুয়েলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, নায়েবে আমির মাওলানা আব্দুর রব, সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক প্রমুখ। এ সময় পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা