ঢাকা , বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ , ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোট দিলেন তারেক রহমান জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা নির্বাচনে নারীদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ চায় জাতিসংঘ ভোটের দিন যান চলাচলে মানতে হবে যে বিধিনিষেধ নির্বাচনি দায়িত্ব পালনকালে ২২ ধরনের কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একে-৪৭ থাকবে পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে ‘নারী আমদানির’র প্রস্তাব দেয়ায় দ.কোরিয়ার নেতা বহিষ্কার বিদেশ থেকে ‘কুমারী নারী আমদানির’ প্রস্তাব দক্ষিণ কোরিয়ায় সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ফ্ল্যাট পেল হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের ৩ দিন যান চলাচলে বিধিনিষেধ, ভোট দিতে যাবেন যেভাবে ৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ পান বিক্রেতার হাতে টাকা গুঁজে দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার ঠাকুরগাঁওয়ে শাশুড়ির নির্বাচনি প্রচারণায় বিলেতি বউমা ২০০ পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউ‌নিয়ন মাঠে নামছে আজ ঢাকা-৩ আসনে সুষ্ঠু ভোট নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া এবার নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে রিট প্রেমিককে ডেকে এনে স্বামীর সঙ্গে নির্মম কাণ্ড নববধূর ভোটের আগে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনে কড়াকড়ি

‘বাড়িতে থাকবে, বাচ্চা মানুষ করবে’, ক্যাটরিনাকে নিয়ে সালমানের এ কেমন মন্তব্য?

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ০৪:৩৪:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ০৪:৩৪:০৯ অপরাহ্ন
‘বাড়িতে থাকবে, বাচ্চা মানুষ করবে’, ক্যাটরিনাকে নিয়ে সালমানের এ কেমন মন্তব্য?
পারস্পরিক ঘনিষ্ঠ সম্পর্ককে কখনো প্রকাশ্যে মান্যতা দেননি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। তবে ক্যাটরিনার ক্যারিয়ারের নেপথ্যে সালমানের অবদানের কথা ইন্ডাস্ট্রিতে ‘খোলা খাতা’ র মতো। একটা সময় সম্পর্কে থাকলেও বেশি দিন তা দীর্ঘায়িত হয়নি। 



বলিউড ভাইজানের সঙ্গে ক্যাটরিনার বিচ্ছেদ হয় ২০১২ সালে। সম্পর্ক ভেঙে যাওয়ার পরই ‘এক থা টাইগার’ ছবিতে একসঙ্গে কাজ করেন তারা। তারপরও একাধিক কাজ করেছেন। যদিও ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠানে যাননি সালমান। 

ক্যাটরিনার সঙ্গে প্রেম ভাঙলেও অন্য প্রেমিকাদের মতো মুখ দেখাদেখি বন্ধ হয়নি তার। যদিও এক সময় বিকল্প পেশা প্রসঙ্গে ক্যাটরিনাকে সালমান বলেছিলেন, ‘ওর বাড়িতে থেকে বাচ্চা মানুষ করা উচিত।’ অবশ্য এর পাল্টা জবাবও দিয়েছিলেন অভিনেত্রী।

ইন্ডাস্ট্রিতে পা রাখার পর থেকেই ক্যাটরিনার পরমার্শদাতা হিসাবে বিবেচ্য হয়েছেন সালমান। স্বভাবের দিকে থেকে বাইরে থেকে অনেকেই ভয় পান সালমানকে। তবে তার ঘনিষ্ঠরা বরবারই তার রসবোধের প্রশংসা করেছেন। বেশ কয়েক বছর আগে একটি অনুষ্ঠানে সালমানের কাছে ক্যাটরিনার বিকল্প পেশা প্রসঙ্গে প্রশ্ন করা হলে অভিনেতা বলেন, ‘ওর বিয়ে করা উচিত, বাড়িতে থেকে বাচ্চা মানুষ করা উচিত।’ সঙ্গে সঙ্গে ভুল ধরিয়ে দেন ক্যাটরিনা। জানান, প্রশ্ন ছিল ডাক্তার না কি ইঞ্জিনিয়ার? সালমানের কথার প্রেক্ষিতে ক্যাটরিনা বলেন, ‘বাচ্চা মানুষ করা কিন্তু বেশ পরিশ্রমের কাজ।’


২০০৫ সালে ‘ম্যায়নে প্যায়ার কিঁউ কিয়া’ ছবিতে সালমানের সঙ্গে প্রথম জুটি বাঁধেন ক্যাটরিনা। তারপর একাধিক ছবি ব্যর্থ হওয়া সত্ত্বেও কাজের অভাব ঘটেনি তার। সৌজন্যে বলিউডের ‘সুলতান’। তাদের সম্পর্কে উত্থান-পতন এসেছে। তবু ক্যাটের হাত কখনো ছেড়ে দেননি সালমান। ক্যাটরিনা এখন ভিকি কৌশলের ঘরনি। তা সত্ত্বেও সালমানের সঙ্গে বন্ধুত্বে চিড় ধরেনি এতটুকুও।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোট দিলেন তারেক রহমান

ভোট দিলেন তারেক রহমান