ঢাকা , শনিবার, ২৩ মে ২০২৬ , ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তে কমিশন চেয়ে করা রিট খারিজ করলো হাইকোর্ট মাঝ আকাশে বিমানে বিশৃঙ্খলার মাঝেই ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ মাথাবিহীন ৭ টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২

গাজীপুরে মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, ১২ কারখানায় ছুটি ঘোষণা

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ০৪:৫৪:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ০৪:৫৪:৫৬ অপরাহ্ন
গাজীপুরে মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, ১২ কারখানায় ছুটি ঘোষণা
গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ ঘটনায় প্রায় ১২টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।সোমবার (১৭ মার্চ) সকাল ৮টা থেকে মীম গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে সেনাবাহিনীর সদস্যদের হস্তক্ষেপে প্রায় দুই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।



পুলিশ ও এলাকাবাসী জানায়, গত মাসের বকেয়া বেতনের দাবিতে ভোগড়া এলাকায় অবস্থিত মীম গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ ছাড়া আশপাশের কয়েকটি কারখানায় ঢিল ছুড়ে ও ভাঙচুরের চেষ্টা করে অন্যান্য কারখানার শ্রমিকদের বেরিয়ে এসে বিক্ষোভ করতে বলেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।




শ্রমিকরা জানান, ফেব্রুয়ারির বেতন এখনো তারা পাননি। বাড়িভাড়া দিতে পারছেন না, বাজার করতে কষ্ট হচ্ছে তাদের। মালিকপক্ষ শুধু আশ্বাস দিচ্ছে, কিন্তু টাকা দিচ্ছে না। বেতন ছাড়া সংসার চালাব কীভাবে জানতে চান তারা।শ্রমিকরা বলেন, বাচ্চার স্কুলের বেতন দিতে পারিনি, দোকানে ধার নিয়েছি। এখন তারাও আর বাকিতে কিছু দিচ্ছে না। আমরা পরিশ্রম করি, অথচ সময়মতো বেতন পাই না। বাধ্য হয়েই আজ রাস্তায় নামতে হয়েছে।


গাজীপুর শিল্প পুলিশ-২-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) ওয়াহিদুজ্জামান রাজু জানান, শ্রমিকরা বেতনের দাবিতে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় প্রায় ২০ মিনিট মহাসড়ক অবরোধ ছিল। এ ঘটনায় ১০-১২টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।



গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, মীম গার্মেন্টস্-এর শ্রমিকরা অবরোধের সময় পাশের শ্রমিকদের ডেকে নিয়ে আসেন। এ সময় প্রায় ১০টির মতো কারখানার শ্রমিকরা বেরিয়ে আসে। পরে সমঝোতার ভিত্তিতে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নিয়ে গেলে কয়েকটি কারখানার শ্রমিকদের ডেকে নিয়ে ফের উৎপাদন শুরু হয়। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’

জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’